স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ নভেম্বর: বিশ্বকাপের ব্যর্থতার জের। পাকিস্তান ক্রিকেটের নেতৃত্ব থেকে সড়ে দাঁড়ালেন বাবার আজম (Babar Azam)। টেস্ট, একদিন, টি ২০ তিন ফরম্যাটেই আর নেতৃত্ব দিতে দেখা যাবেনা বাবর আজমকে। নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে জানালেন পাকিস্তানের সদ্য প্রাক্তন হওয়া অধিনায়ক বাবর আজম।

বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। সেই ম্যাচ চলাকালীন সমাজমাধ্যমে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন বাবর। বিবৃতিতে তিনি লেখেন, “ আমি তিন ফরম্যাটের ক্রিকেটেই পাকিস্তানের নেতৃত্ব ছাড়ছি। এই সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে খুব কঠিন ছিল। কিন্তু মনে হয়েছে এটাই উপযুক্ত সময়।” নেতৃত্ব ছাড়লেও তিন প্রকারের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তিনি বলেন,“ আমি নেতৃত্ব ছাড়লেও পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলব। নতুন অধিনায়ককে সব রকম সাহায্য করব। তাঁর সঙ্গে আমার সব অভিজ্ঞতা ভাগ করে নেব।”

আরও পড়ুন: ওয়াংখেড়েতে সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি, উত্তরসূরিকে নিয়ে আবেগঘন বার্তা মাস্টার ব্লাস্টারের
প্রসঙ্গত, ২০১৯ সালে বাবরকে দলের নেতা হিসেবে বেছেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই ঘটনার কথা উল্লেখ করে বাবর লেখেন, “২০১৯ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আমাকে ফোন করা হয়। সেই ঘটনা আমার স্পষ্ট মনে আছে। আমাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। চার বছর ধরে আমি দলকে নেতৃত্ব দিয়েছি। মাঠের ভিতর এবং বাইরে অনেক ভাল এবং খারাপ সময়ের সাক্ষী থেকেছি। সব সময় চেষ্টা করেছি বিশ্ব ক্রিকেটে দেশকে গর্বিত করতে।”
বিশ্বকাপে দেশের খারাপ ফলের পরেই নেতৃত্ব ছেড়ে দিলেন বাবর। এক দিনের ক্রিকেটে এক নম্বর দল হিসেবে ভারতে এসেছিল পাকিস্তান। তবে বিশ্বকাপে সাফল্য পায়নি দল। তাদের হারতে হয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। সেই সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধেও হেরেছেন বাবরেরা। উপমহাদেশের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালেই উঠতে পারেনি বাবররা। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিনটি বিভাগেই মুখ থুবড়ে পড়েছে। সেদেশের সংবাদ মাধ্যম থেকে প্রাক্তনরা দলের খারাপ ফর্ম নিয়ে তুলোধোনা করেছে। তারমধ্যে পদত্যাগ করলেন পাক অধিনায়ক।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?