Home » ICC World Cup 2023: টসে জিতল অস্ট্রেলিয়া, আগে ব্যাট করছে ভারত

ICC World Cup 2023: টসে জিতল অস্ট্রেলিয়া, আগে ব্যাট করছে ভারত

সময় কলকাতা ডেস্ক, ১৯ নভেম্বর :  ICC World Cup 2023: টসে জিতল অস্ট্রেলিয়া। টসে জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের ব্যাট করতে নামার আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানান,  পিচ অত্যন্ত ভালো। ভারত ও অস্ট্রেলিয়া দুজনেরই সেমিফাইনালের প্রথম একাদশ  অপরিবর্তিত।

উল্লেখ্য, বিগত ১২টি বিশ্বকাপ ফাইনালে যারা টসে জিতেছে তাদের মধ্যে ৪ বার টসে জয়ী দল চ্যাম্পিয়ন হয়েছে। ৮ বারই জিতেছে টসে পরাজিত দল। উল্লেখ্য, ১৯৮৩ ও ২০১১ সালে ফাইনালে টসে হেরেও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া।  এখন দেখার এবার কী হয়? ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে  ১৯৮৩ ও ২০১১  সালের পুনরাবৃত্তির আশায় বুক বেঁধেছেন দেশবাসী।

এই পিচে বিশ্বকাপের দ্বাদশ ম্যাচে মুখোমুখি হয়েছিল  ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে ১৯১ রানে ইনিংস শেষ হয়ে গেছিল পাকিস্তানি দলের। সেই ম্যাচে অনায়াসে জয়ী হয়েছিল ভারতীয় দল। বিশ্বকাপের পঞ্চম ম্যাচেও অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে অলআউট করে দিয়েছিল টিম ইন্ডিয়া। সে ম্যাচেও জয় এসেছিল ৬ উইকেটে। রবিবার মহারণে কি হয় সেটাই দেখার।

About Post Author