সময় কলকাতা ডেস্ক, ২১ নভেম্বরঃ ক্রমশ কমছে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। একেবারে দোরগোড়ায় শীত। হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু। ক্রমশ শুকনো হচ্ছে আবহাওয়া। মেঘের পরত কাটিয়ে ঢুকছে শীত৷ মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আগামী দু’দিনের মধ্যেই কনকনে ঠান্ডা পড়বে। আপাতত বঙ্গে আর ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। যদিও ভারতের উপকূলবর্তী একাধিক রাজ্যে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে, মঙ্গলবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া।
আরও পড়ুন নীচের দুটি ছবির থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করে দেখান
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলাই থাকবে। সকাল থেকে রোদের তেমন দেখা মেলেনি রোদের। নিম্নচাপের প্রভাব কাটতেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। বঙ্গেকলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চুটিয়ে শীত উপভোগ করতে পারবে বঙ্গবাসী। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৫ থেকে ৯৪ শতাংশ।
পূর্বাভাস বলছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। বিকেলের পর তাপমাত্রা আরও কমবে। হেমন্তের হিমেল হাওয়ায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমেছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অসম, মিজোরাম, মণিপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!