সুবল সরদার, সময় কলকাতা, ২৫ নভেম্বর: খেলা আর চিত্তোবিনোদনের মধ্যে আবদ্ধ নেই। সম্প্রতি বিশ্বকাপ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কী উত্তেজনা সৃষ্টি হয়েছিল! বিশ্বকাপের ফাইনালে অষ্ট্রেলিয়ার কাছে ভারতের হারে বাংলাদেশের বাঁধনহারা উল্লাস আমাদের বিস্ময় উদ্রেক করে। আমাদের পরাজয় যতো না দুঃখ দেয় তার থেকে বেশি দুঃখ দেয় তাদের ‘পৈশাচিক উল্লাস’,। আমাদের পরাজয়ে তারা আনন্দে’ ঈদ মোবারক হিসেবে’ পালন করে। তারা মনে করে ভারতের পরাজয় বাংলাদেশের জয়ের থেকে বেশি আনন্দ দেয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এখন ভাবতে লজ্জা হয় । বন্ধু যদি শত্রু হয় কেমন হয় ! ভারতের হারে বাংলাদেশের বাঁধনহারা উল্লাস দেখে সহজে অনুমান করা যায় । এখন বাংলাদেশকে দেখে মনে হচ্ছে শেক্সপিয়ারের’ জুলিয়াস সিজার ‘ নাটকের কথা। জুলিয়াসকে বুকে যখন ব্রুটাস ছুরি মারে, তখন জুলিয়াস ঘোর বিস্ময়ে বলে ওঠে ‘Et Tu Brute.’ কখনও ভাবতে পারেনি তার বিশ্বস্ত বন্ধু ব্রুটাসের হাতে তার মৃত্যু হবে।

ভারতের কাছে বাংলাদেশের অবস্থান ঠিক বাফার স্টেটের (Buffer States) মতো। (দুটো বড় রাষ্ট্রর মাঝখানে ছোট স্টেটকে বুফে স্টেট বলে। ) ভারত চীনের মাঝখানে বাফার স্টেট নেপাল ভুটানের মতো বাংলাদেশের অবস্থান । স্বাধীন দেশ কিন্তু সর্বক্ষেত্রে তারা ভারতের উপর নির্ভরশীল। তারা পরারাষ্ট্র নীতি ভুলে গিয়ে অন্ধধর্মের মোহে আচ্ছন্ন হয়ে গেছে। তারা ভুলে গেছে ৭১ মুক্তি যুদ্ধের কথা। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনে ভারতের অবদান কথা এত সহজে ভোলা যায়? ভোলা যায় বলেই হয়ত তারা ভুলে গেছে দু রাষ্ট্রের একটা মাতৃ ভাষা বাংলা। তারা ভুলে গেছে দুদেশের জাতীয় সংগীতের রচয়িতা বিশ্ব কবি রবীন্দ্রনাথ নাথ ঠাকুর। তাঁর ভুলে গেছে ১৯৪৯ সালে লেখা কবি অন্নদাশঙ্কর রায়ের সেই কবিতা ‘ভুল হয়েছে গেছে বিলকুল/ আর সব কিছু ভাগ হয়ে গেছে / ভাগ হয়নিকো নজরুল। ‘ বিশ্বকাপ ফাইনালে রোহিতদের হারে বাংলাদেশের বাঁধনহারা উল্লাস অন্তত সেই কথা বলছে।
এটা মনে রাখতে হবে ধর্ম যদি রাষ্ট্র গঠনের একটা উপাদান হতো, তাহলে পাকিস্তান ভেঙ্গে স্বাধীন বাংলাদেশ তৈরি হতো না। বিশ্বে ৫৬ টা মুসলিম রাষ্ট্র ধর্মের ভিত্তিতে এক হয়ে সারা দুনিয়াকে শাসন করত, অন্যদিকে সারা খ্রীষ্টান দুনিয়া এক হয়ে এই বিশ্বকে শাসন করত, তখন হিন্দু রাষ্ট্রগুলো ধর্মের ভিত্তিতে এক রাষ্ট্রে পরিণত হলে কেমন হতো ! কখনো কোন রাষ্ট্র ধর্মের ভিত্তিতে গঠন করা যায় না। রাষ্ট্র গঠনে ধর্ম একটা শর্ত হতে পারে কিন্তু কখনো তা মৌলিক শর্ত হতে পারে না । একমাত্র ইজরায়েল গঠন হয়েছে কেবল ধর্মের ভিত্তিতে -এটা একটা উদাহরণ হতে পারে। কিন্তু এই ইহুদী রাষ্ট্র গঠনে অনেক ঐতিহাসিক পটভূমিকা রয়েছে। এটা যতো বেশি উপলব্ধি করবে তত বেশি মঙ্গল হবে পাকিস্তান-সহ বাংলাদেশী ক্রীড়া প্রেমীদের কাছে।
ভারত এক মহান দেশ। তাই হিংসার জবাব হিংসা দিয়ে করে নি। কিন্তু এখন তার সমুচিত জবাব পাচ্ছে । আই পি এল খেলা থেকে পাকিস্তান-সহ বাংলাদেশী ক্রিকেটারদের বয়কট করা হয়েছে । সমস্ত টুরিস্ট লজ বাংলাদেশীর জন্যে বন্ধ হয়ে গেছে। কানাডার মতো পাসপোর্ট ভিসা যদি বন্ধ হয়? এইভাবে একের পর এক ভারতের সব দরজা যদি বন্ধ হয়ে যায় তারা নিঃশ্বাস নিতে পারবে তো? ধর্ম তাদের খাইয়ে -পরিয়ে -বাঁচিয়ে রাখতে পারবে তো? তাদের আনন্দের ফানুস অচিরে চুপসে যাবে। ধর্ম আর খেলা এক করার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে, তারা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে।

এখানে স্মরণ করিয়ে দিতে চাই মহারাষ্ট্রে ক্রিকেটে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিগত বিশ্বকাপে তৎকালীন বিসিসিআই এর প্রেসিডেন্ট শরদ পাওয়ার হাত থেকে একটি আইসিসি ট্রফি নেওয়ার সময় তৎকালীন অষ্ট্রেলিয়ার ক্যাপটেন রিকি পন্টিং তাঁকে ধাক্বা মেরেছিলেন। সেদিন সেই ছবি এখন ভারতবাসীর কাছে জ্বলজ্বল করছে। এবার আমাদের যশস্বী প্রধান প্রধানমন্ত্রী অষ্ট্রেলিয়ার ক্যাপটেন প্যাট কমিন্সের হাতে বিজয়ী ট্রফি তুলে দিয়ে সটান হাঁটা দেন । অপমনের ভাষা অপমানে দিয়ে ভারতবাসীকে গর্বিত করছে। আমরা যে যোগ্য জবাব দিতে পারি তা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো হাড়ে হাড়ে টের পাচ্ছেন। চীনের ড্রাগন এখন গর্ত থেকে বের হতে পারছে না। আর পাকিস্তানের কথা এখন যত কম বলা যায় তত ভালো। তারা এখন দেশের মধ্যে,দেশের বাইরে ইঞ্চিতে ইঞ্চিতে টের পাচ্ছে। ধর্মের সুড়সুড়ি, ধর্মের ভয় দেখিয়ে জুজু করে রাখার দিন শেষ হয়ে গেছে। খেলা কেমন করে ধর্মীয় বিভাজন সৃষ্টি করে আমাদেরকে ভাবায়। খেলা কি আর খেলার মধ্যে থাকবে না? আগামী দিনে রাজনৈতিক বিতর্কের কারণ হয়ে উঠবে? মনুষ্যত্বহীনতা কি মনুষ্যত্বের পরিচয় হবে? সত্য সেলুকাস -কী বিচিত্র এ ধর্মের খেলা !


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে