Home » দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর: হাওয়া বদল! ফের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রূকুটি। দক্ষিণ থাইল্যান্ড সাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার কারণে সোমবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সোমবার বিকেলের মধ্যে তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এই গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস। নিম্নচাপের অভিমুখ হল অন্ধ্রপ্রদেশ উপকূল। তবে, দক্ষিণবঙ্গে শীতের আমেজ ভরপুর থাকলেও আগামী কয়েকদিন উপকূল ও সংলগ্ন জেলায় বাড়বে তাপমাত্রা। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ বাড়বে। যদিও উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাব তেমন পড়বে না বলেই জানা গিয়েছে। আপাতত উত্তরবঙ্গের আবহাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই। সেখানে থাকবে শীতের আমেজ।

আরও পড়ুন        কর্মক্ষেত্রে উন্নতি, নতুন সম্পর্কে বাধা! পড়ুন রাশিফল

হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। রবিবার কলকাতার আকাশ দিনভর মেঘলাই থাকবে। বেলা গড়াতেই ঠাণ্ডার পরিমাণ বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ। এদিকে ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। নভেম্বরে চুটিয়ে শীত উপভোগ করেছে বঙ্গবাসী। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯৪ শতাংশ।

পূর্বাভাস বলছে,রবিবার উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে পারে ঝোড়ো হাওয়া। কিছু কিছু উপকূলবর্তী জেলায় এই ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মঙ্গলবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে ভোরে ও রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষ দিকে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author