Home » পিপিই কিট কেনার নামে টাকা নয়ছয়ের অভিযোগ, স্বাস্থ্য দুর্নীতি নিয়ে ইডিকে চিঠি শুভেন্দুর

পিপিই কিট কেনার নামে টাকা নয়ছয়ের অভিযোগ, স্বাস্থ্য দুর্নীতি নিয়ে ইডিকে চিঠি শুভেন্দুর

সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর: এবার রাজ্যের মিড ডে মিলে অনিয়ম নিয়ে বিস্ফোরক শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। সিবিআই তদন্ত নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পথেই হাঁটলেন তিনি। শনিবারই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করেছে শুভেন্দু অধিকারী। এসবের মাঝেই এবার ইডি কর্তাকে চিঠি বিরোধী দলনেতার। চিঠিতে শুভেন্দু লিখেছে, ‘করোনার সময় পিপিই কিট কেনার নামে টাকা নয়ছয় করা হয়েছে। ৫ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ৩০০ টাকার পিপিই কিট ১২০০ টাকায় কেনা হয়েছে বলেই অভিযোগ।

আরও পড়ুন    দেগঙ্গা তৃণমূল পার্টি অফিসের পাশে বোমা বিস্ফোরণ, আঙুল উড়ে গেল নাবালকের, শুরু রাজনৈতিক চাপানউতোর

শুভেন্দুর দাবি, ১ হাজার কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে। পিপিই কিটে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত দাবি করলেন শুভেন্দু অধিকারী। সব আমলাদের নাম দিয়ে চিঠি লিখলেন ইডির ডিরেক্টর রাহুল নবীনকে। চিঠিতে শুভেন্দু লেখেন, জগদীপ ধনখড় এ রাজ্যের রাজ্যপাল থাকাকালীন একটি বড়সড় দুর্নীতির উল্লেখ করেছিলেন। করোনার সময় মেডিক্যাল ইক্যুইপমেন্ট ক্রয় সংক্রান্ত। রাজ্য স্বাস্থ্য বিভাগে সে সময় নানা দুর্নীতি হয়েছে। চিঠিতে শুভেন্দু উল্লেখ করেছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম, রাজীবা সিনহা, আইএএস রাজেশ পাণ্ডে, আইএএস মহুয়া বন্দ্যোপাধ্যায়-এর নাম।

 

শুভেন্দুর অভিযোগ, কোভিডকালে জীবনদায়ী ওষুধ ও পিপিই কিট যখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সেই সময় কোভিড কেয়ারের টাকা নয়ছয় করা হয়েছে। ৩০০-৪০০ টাকার জিনিস কেনা হয় হাজার থেকে ১২০০ টাকায়। ৫ হাজার কোটির দুর্নীতি হয়েছে বলে দাবির পাশাপাশি শুভেন্দুর বক্তব্য ১ হাজার কোটি টাকা ঘুষ শুধু পকেটে ঢুকেছে। একইসঙ্গে শুভেন্দু এদিন তোপ দেগে বলেন, ‘শিক্ষা জেলে গিয়েছে, খাদ্যও জেলে গেল, এ বার স্বাস্থ্যও জেলে যাবে। পিএম কেয়ারের টাকা কী ভাবে স্বাস্থ্য দফতর ২০-২১ সালে লুট করেছে, ভারত সরকারের স্বাস্থ্যসচিবকে তার প্রমাণ-সহ জানিয়েছি। পাঁচ হাজার কোটি টাকা ভারত সরকার দিয়েছে। এক হাজার কোটি টাকা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা চুরি করে তাঁর কাছে পৌঁছে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চোর, ভাইপো চোর।’ যদিও এই অভিযোগের পাল্টা জবাবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘সিবিআইয়ের এফআইআর-এ নাম থাকা শুভেন্দুর মুখে এ সব কথা মানুষ শোনেন না।’

About Post Author