সময় কলকাতা ডেস্ক, ৬ জুন : সময় পাল্টায়। বদলে যাওয়া সময়ের সঙ্গে সঙ্গে রাজ্যের শাসক দল বদলের সঙ্গে সঙ্গে দীর্ঘদিন বিগত শাসক দলের ছত্রছায়ায় থাকা নেতারূপী দুষ্কৃতীরা একের পর এক ধরা পড়ছে। দেগঙ্গার মাফিয়া হয়ে ওঠা তৃণমূল নেতা রবিউল ইসলামের কাহিনীও আলাদা কিছু নয়। রবিউলের বিরুদ্ধে মানুষকে অত্যাচার এবং এলাকায় তোলাবাজির অভিযোগ। সুফল মেলে নি এতদিন। তৃণমূল আমলে একদা সাংসদ ঘনিষ্ঠ দুষ্কৃতি হিসেবে চিহ্নিত রবিউলের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ঠুঁটো জগন্নাথ হয়ে থেকেছে। বিজেপি সরকারের জমানায় বিপদ বুঝে পুলিশের হাত থেকে বাঁচতে বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক ছিল মাফিয়া তৃণমূল নেতা হয়ে ওঠা রবিউলের। সম্ভবপর হয়নি, গ্রেফতার হতে হয়েছে। আর তাই একদা ত্রাস হয়ে ওঠা রবিউলের গ্রেফতারের পরে ধন্যবাদ জানালেন মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। উল্লেখ্য, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় বিরোধীদের বাড়ি, হামলা, ভাঙচুর এবং জরিমানা নেওয়ার অভিযোগ সহ একাধিক দুর্নীতির অভিযোগে দেগঙ্গা থানার পুলিশের হাতে গ্রেফতার হয়ে তৃণমূলের মাফিয়া নেতা তথা দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।
রবিউল ইসলামের গ্ৰেফতারের খবরে দেগঙ্গার উল্লসিত গ্রামবাসীরা বলছেন, বর্তমান মূখ্যমন্ত্রীর উদ্যোগে সঠিক বিচার পাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।গত ১৫ বছর ধরে তৃণমূলের রাজত্বে একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ ছিল মাফিয়া তৃণমূল নেতা রবিউল ইসলাম।২০২১ সালে বিরোধী বিজেপির সংখ্যালঘু নেতা কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর,মেছো ভেড়ি লুটপাট এবং লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ করেও নিরাশ হয়েছেন আক্রান্তরা। প্রয়াতু সংসদ হাজী নুরুল ইসলাম ঘনিষ্ঠ রবিউলের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যে পালাবদলের পর নতুন করে রবিউলের বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন আক্রান্তরা। জরিমানার টাকা ফেরত এবং গ্ৰেফতারের দাবিতে রবিউলের বাড়িতে জনরোষ আছড়ে পড়ে।২০০শো বিঘা কৃষি জমি ক্ষতি করে তৈরি অবৈধ বাঁধ কেটে ফেলে ক্ষিপ্ত কৃষকরা। এই ঘটনার পর থেকে গা ঢাকা দেয় রবিউল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ পালিয়ে যাওয়ার আগে বসিরহাট এলাকা থেকে রবিউলকে গ্ৰেফতার দেগঙ্গা থানার পুলিশ।
ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসত আদালতে হাজির করেছে পুলিশ। বারাসাত আদালতে তার উপরে ক্ষিপ্ত মানুষ আবার হামলা করতে পারে ভেবে দৌড়ে আদালতের ভেতরে ঢুকে পড়তে দেখা যায় রবিউলকে। সময় সত্যি বদলেছে, যার ভয়ে একতা মানুষ পালিয়ে বেড়াত, এখন সেই নেতারূপী দুষ্কৃতী মানুষের ভয়ে কম্পমান।।


More Stories
ভেঙে যাবে তৃণমূলের সংসদীয় দল? কারা দল ছাড়ছেন?
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে