সময় কলকাতা ডেস্ক, ২৯ নভেম্বর : ২০২৪ মরসুমের ড্রাফট শুরু হওয়ার সাথে সাথে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম সংস্করণে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের অংশগ্রহণ করবেন কিনা তা-নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
পিএসএল 9 এর ড্রাফট ১৪ ডিসেম্বর লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।গ্লেন ম্যাক্সওয়েল বিশ্বের সেরা হার্ড-হিটারদের একজন যিনি সম্প্রতি বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে তিনি কী করতে পারেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করে ডানহাতি ব্যাটার ৪৮ বলে ১০৪ রান করেন।

যদিও ম্যাক্সওয়েল পিএসএল 9 ড্রাফটের জন্য সাইন আপ করেন তাহলে অবশ্যই লিগটিকে আকর্ষণীয় পর্যায়ে যাবে কারণ তিনি সংক্ষিপ্ততম ফরম্যাটের সবচেয়ে চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের একজন। অবশ্যই মনে রাখতে হবে যে এই বিষয়টি এখনও গুঞ্জন ও রটনা এবং এর মধ্যে কোন ঘটনা ঘটেনি।এখনও পর্যন্ত এটি সম্পর্কে নিশ্চিত তথ্য হাতে উঠে আসে নি।
ডেভিড ওয়ার্নার হলেন আরেক অস্ট্রেলিয়ান খেলোয়াড়, যিনি গুজব অনুসারে, পিএসএল 9-এ হাজির থাকতে পারেন। যদিও এগুলি সব গুজব, ইংল্যান্ডের ডেভিড মালান এবং জেমস ভিন্স, আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই, দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডের ডুসেন কিছু সেরা বিদেশী খেলোয়াড় পিএসএল 9 ড্রাফটের জন্য নিশ্চিত হয়েছেন। এছাড়াও নিলামে উঠছেন বাংলাদেশের বিশ্বকাপ দলের অধিনায়কত্ব করা সাকিব আল হাসান। আইপিএলে অনিশ্চিত হয়ে পড়ার পরে সাকিব ছাড়াও বাংলাদেশের আরও ২৭ জন ক্রিকেটারের পাকিস্তানের টি টোয়েন্টি লিগে ড্রাফটে নাম রয়েছে যারা পিএসএলে খেলতে পারেন, এরমধ্যে শাকিব আল হাসান সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন যার বেস প্রাইজ সবচেয়ে বেশী ।।
আরও পড়ুন দুরন্ত ম্যাক্সওয়েলের দাপটে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় অস্ট্রেলিয়ার


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে