স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ নভেম্বর: পরপর তিনবার গোলরক্ষকের মারাত্মক ভুলের খেসারত দিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পথে ইউনাইটেড। বুধবার রাতে গালাতাসারের বিরুদ্ধে দুবার এগিয়ে গিয়েও ১ পয়েন্ট নিয়েই ফিরতে হল এরিক টেন হ্যাগের দলকে। খেলার ফল ৩-৩। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে জিততে হত ইউনাইটেডকে। সেই সুযোগও এসেছিল ব্রুনো ফার্নান্ডেজদের কাছে। খেলার ১১ মিনিটে গোল পেয়ে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বক্সের মধ্যে থেকে কোনাকুনি শটে বল জালে জড়ান আলেজান্দ্রো গার্নাচো। আলি সামি ইয়েন স্টেডিয়ামে উপস্থিত দর্শককে আঙুলের ঈশারায় চুপ করিয়ে দেন মেসির দেশের এই তরুণ ফুটবলার।

আরও পড়ুন বড় জয় পেয়েই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আর্সেনাল
ইউনাইটেডের দ্বিতীয় গোলটিও আসে প্রথম কুড়ি মিনিটের মধ্যে। ১৮ মিনিটে দূরপাল্লার শটে গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ। এরপর ম্যাচের রাশ সম্পূর্ণ চলে যাওয়ার কথা ম্যাঞ্চেস্টারের ক্লাবটির দখলে। কিন্তু ইউনাইটেডের জয়ে প্রধান বাধা হয়ে দাঁড়ায় তাদের গোলরক্ষক আন্দ্রে ওনানা। ২৮ মিনিটে তার ভুলেই প্রথম গোল হজম করতে হয় রেড ডেভিলদের। প্রায় পঁচিশ গজ দূর থেকে বল জালে জড়ান হাকিম জিয়েখ। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ব্যবধান ৩-১ করে ইউনাইটেড। এবার গোল করেন স্কট ম্যাকটমিনায়। তবে সেই গোলের উচ্ছাসও দীর্ঘস্থায়ী হয়নি এরিক টেন হ্যাগের দলের কাছে। ৬২ মিনিটে ফের গোল হজম করে তারা। এবারও গোল হজম করতে হয় ক্যামেরুনের গোলরক্ষকের ভুলে। এবারও গালাতাসারের হয়ে গোল করেন হাকিম জিয়েখ। চেলসির প্রাক্তন ফুটবলারের মাটি ঘেঁষা শট ওনানার হাতে লেগে ঢুকে জায় জালে। খেলার ফল হয় ৩-২।

ঘরের মাঠে ব্যবধান কমিয়ে আরও উজ্জ্বীবিত গালাতাসারাই আক্রমণে ধার বাড়ায়। আর সেই ধারের ফল তারা পায় ৭১ মিনিটে। ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠিয়ে খেলায় সমতা ফেরান আকতারকোগলু। এই গোলটিও বাঁচাতে পারতেন উইনাইটেডের ‘আধুনিক’ গোলরক্ষক। শেষ দিকে কয়েকটি ভালো আক্রমণ করে ইউনাইটেড। ৮৪ মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন ব্রুনো ফার্নান্দেজ। কিন্তু বল পোস্টে লেগে প্রতিহত হয়। গোলরক্ষকের ভুলে জেতা ম্যাচ অমীমাংসিত রেখে মাঠ ছাড়তে হয় ইউনাইটেডকে। এই গ্রুপের টেবিলে শীর্ষে থেকে শেষ ষোলোয় আগেই নিজেদের জায়গা পাকা করেছে বায়ার্ন মিউনিখ। আরেকটি টিকেটের লড়াই চলছে বাকি তিন দলের মধ্যে। ইউনাইটেডকে রুখে দেওয়ার পর গালাতাসারাইয়ের সম্ভাবনা এখন বেশি। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তুরস্কের ক্লাবটি। ত়ৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে এফসি কোপেনহেগেন ও ইউনাইটেড। দুটি দলের পয়েন্ট সমান ৪ করে। তবে ইউনাইটেডের চেয়ে এক ম্যাচ কম খেলেছে এফসি কোপেনহেগেন।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?