Home » নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় সাকিবহীন বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় সাকিবহীন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ ডিসেম্বর: টেস্ট ক্রিকেটে বড় সাফল্য সাকিবহীন  বাংলাদেশের। দ্বিতীয় বারের জন্য নিউজিল্যান্ডকে হারিয়ে দিল বেঙ্গল টাইগাররা। এর আগে কিউয়িদের ঘরের মাঠে তাদের হারিয়েছিল বাংলাদেশ। এ বার নিজেদের ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপদের পরাস্ত করল বাংলাদেশ। ১৫০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা। দু’ম্যাচের টেস্ট সিরিজ়ে ১-০ এগিয়ে গেলেন তারা।

আরও পড়ুন   প্রত্যাবর্তনে পাখির চোখ ফেরান্দোর, শনিবার আইএসএলে নামার আগে চাপে মোহনবাগান

সাকিব আল হাসান-হীন বাংলাদেশ দাপটে দেখাল কিউইদের বিরুদ্ধে। সিলেটে নাজমুল হাসান শান্তর নেতৃত্বে প্রথম টেস্টে জয় পেল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩১০ রান তোলে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন মাহমাদুল হাসান জয়। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন গ্লেন ফিলিপ্স। জবাবে কিউয়িদের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৩১৭ রানে। তাদের হয়ে অনবদ্য শতরান করেন কেন উইলিয়ামসন। ১০৪ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। এছাড়া গ্লেন ফিলিপ্স ৪২ রান এবং ড্যারিল মিচেল ৪১ রান করেন। তবে বড় রান তুলতে পারেনি কিউয়িরা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তোলে ৩৩৮ রান। সৌজন্যে নাজমুল হোসেন শান্তর অনবদ্য শতরান। ১০৫ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়কের। মুশফিকুর রহিম করেন ৬৭ রান । মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৫০ রান।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সামনে ৩৩২ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ। শেষ ইনিংসে সেই লক্ষ্যপূরণ করতে ব্যর্থ সাউদিরা। বল হাতে দাপট দেখালেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার। বার বার সমস্যায় ফেললেন কিউয়ি ব্যাটারদের। উপমহাদেশের মাটিতে বিশ্বকাপে মাত্র দু’টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ ক্রিকেট দল। দেশে বিদেশে সমালোচিত হয়েছিল তারা। এমনকি দলের মূল স্পনসরও হারায় বাংলাদেশ। কিউয়িদের বিরুদ্ধে স্পনসরহীন ভাবেই খেলতে নেমেছিলেন শান্তরা। তার উপর ছিলেন না দলের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব ও লিটন দাস। তার পরেও শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিলেন শান্তরা।

About Post Author