অনুসূয়া সিনহা ও অর্কজ্যোতি বন্দোপাধ্যায়, সময় কলকাতা, ৪ ডিসেম্বর: শতবর্ষ প্রাচীন মোহনবাগান ক্লাবের নামে নতুন রাস্তা এবার শিল্পনগরী দুর্গাপুরে। রবিবার ছিল এই নতুন মোহনবাগান সরণীর উদ্বোধন। মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে ও দুর্গাপুর নগর নিগমের সহায়তায় এই রাস্তাটির নামকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন মোহন জনতার নয়নের মণি জোস রামিরেস ব্যারেটো। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশীস দত্ত, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার-সহ অন্যান্যরা।

কলকাতা, শিলিগুড়ির পর এবার দুর্গাপুর। আবার সরণীতে মোহনবাগান। হ্যাঁ তবে এবার জয়ের সরণীতে নয়, বাস্তবের সরণীর নামকরণ হল মোহনবাগান অ্যাভিনিউ। রবিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরের এক ব্যস্ততম নতুন রাস্তার নামকরণ করা হল মোহনবাগানের নামে। দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজ থেকে আইকিউ সিটি যাওয়ার রাস্তাটির নতুন নামকরণ করা হয়েছে ঐতিহ্যের শতবর্ষ পুরনো জাতীয় ক্লাব মোহনবাগান ক্লাবের নামানুসারে।

মোহনবাগানের বার্ষিক সাধারণ সভার পরে সচিব জানিয়েছিলেন, দুর্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার নাম মোহনবাগান সরণী করা হচ্ছে। রবিবার তিনি জানালেন, “আগামী দিনে তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার জন্য অ্যাকাডেমি তৈরী করবে মোহনবাগান। সেই অ্যাকাডেমি দুর্গাপুরে করার ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে।” পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলাতে মোহনবাগানের নামাঙ্কিত রাস্তা করা লক্ষ্য বলেও জানিয়েছেন মোহন সচিব।

আরও পড়ুন: চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাঝেই ফের ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক কংগ্রেসের
দুর্গাপুরের মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে ও দুর্গাপুর নগর নিগমের সহায়তায় এই রাস্তাটির নামকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন ফুটবলার জোস রামিরেস ব্যারেটো। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপ্লুত মোহনবাগান জনতার নয়নের মণি। তিনি বলেন, “যতবার বাংলায় আসি মনে হয় ঘরে ফিরলাম।” সবুজ তোতার উপস্থিতিতে সরগরম হয়ে থাকল গোটা অনুষ্ঠান। প্রতি মরশুমে নতুন নতুন ফুল ফুটছে বাগানে। ভবিষ্যতে সাফল্যের কোন চূড়ায় পৌঁছতে পারবে দল, তারই সাক্ষী থাকবে মোহনবাগানের নতুন সরণী।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার