Home » রাজ্য ও জাতীয় তীরন্দাজিতে জোড়া সাফল্য, রাজ্যের দুই খুদে তীরন্দাজকে সম্বর্ধনা দিল তাদের বিদ্যালয়

রাজ্য ও জাতীয় তীরন্দাজিতে জোড়া সাফল্য, রাজ্যের দুই খুদে তীরন্দাজকে সম্বর্ধনা দিল তাদের বিদ্যালয়

সানী রায় ও অর্কজ্যোতি বন্দোপাধ্যায়, সময় কলকাতা, ৪ ডিসেম্বর: রাজ্য ও জাতীয় তীরন্দাজিতে জোড়া সাফল্য পেল জলপাইগুড়ির দুই খুদে তীরন্দাজ। জলপাইগুড়ির তোড়লপাড়া নেতাজী বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র তীরন্দাজি প্রতিযোগিতায়‌ অংশ নিয়ে রাজ্য স্তরে সোনা এবং জাতীয় স্তরে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। তাদের এই সাফল্যে উচ্ছ্বসিত তাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে তাদের সহপাঠীরা। সোমবার এই দুই দুই খুদে তীরন্দাজকে  সম্বর্ধনা জানাল তাদের বিদ্যালয়।

আরও পড়ুন: নিম্নচাপের ভ্রূকুটি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

চলতি বছরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হয় ৬৭ তম ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল গেমস আর্চারি প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায়‌ সোনা জয় করেছে‌ জলপাইগুড়ির নেতাজী বিদ্যাপীঠের জিৎ বর্মন। অনূর্ধ্ব ১৯ বিভাগে এই সাফল্য পেয়েছে সে। অপরদিকে, ওই বিদ্যালয়ের আর এক কৃতী ছাত্র ধনঞ্জয় রায় জাতীয় প্রতিযোগিতায়‌ ব্রোঞ্জ পদক জয় করেছে‌। উত্তরপ্রদেশের অযোধ্যায় আয়োজিত ২৯ তম এনটিপিসি সিনিয়র ইন্ডিয়ান রাউন্ড ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপে পদক পেয়েছে সে। মিক্সড ডাবলস বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছে ধনঞ্জয়। তাদের এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা থেকে তাদের সহপাঠীরা। সোমবার এই দুই কৃতীকে সম্বর্ধনা জানাল তাদের বিদ্যালয়। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অন্যান্য সদস্য, প্রধান শিক্ষক সহ অন্যান্যরা।

 আরও পড়ুন: OPTICALILLUSION: আপনি কি একজন জিনিয়াস, তাহলে নিচের ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

প্রত্যন্ত গ্রামের এই দুই কৃতী ছাত্র দারিদ্রতার সঙ্গে লড়াই‌ করে এই সাফল্য অর্জন করেছে বলে জানান শিক্ষকরা। নেতাজী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখর দাস জানিয়েছেন, এই দুই কৃতী ছাত্রকে সম্বর্ধনা দেওয়া হল তাদের উৎসাহ দেওয়ার জন্য। আগামী দিনে এই দুই ছাত্র আন্তর্জাতিক স্তরেও দেশকে সাফল্য এনে দেবেন, আশাবাদী শেখর বাবু। নিজের বিদ্যালয় থেকে সম্বর্ধনা পেয়ে খুশি এই দুই খুদে তীরন্দাজ। ভবিষ্যতে দেশের হয়েও পদক জিততে চান দুজনে। আগামীদিনে তাদের চলার পথে সকলের আশীর্বাদ ও সহযোগিতা চাইলেন জিৎ ও ধনঞ্জয়।

About Post Author