সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বরঃ ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীরা। ফরাক্কার বল্লারপুর স্টেশনের কাছে ট্রাকে ধাক্কা মারল ট্রেন। জানা গিয়েছে, রবিবার রাত ১টা নাগাদ মালদার দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই ট্রাক। বল্লালপুর ওভারব্রিজে ওঠার বদলে রেললাইনে নেমে যায় ট্রাকটি। এরপরই ট্র্যাকে আটকে পড়ে সেটি। সেই সময় ওই ট্র্যাক দিয়ে যাচ্ছিল আপ উত্তরবঙ্গগামী রাধিকাপুর এক্সপ্রেস। ট্রাকটিকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ট্রেনটি।
আরও পড়ুন বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বাংলাদেশের উপকূলে জারি সতর্কতা
দুর্ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ট্রাকের যন্ত্রাংশ ভেঙে আটকে গেছে রেললাইনে। তবে, হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আপাতত আপ ডাউন দুই লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। রেলের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন।

এই ঘটনার জেরে বেশ কিছু ট্রেন যেমন বাতিল হয়েছে। তেমনই কয়েকটি ট্রেনের যাত্রাপথের বদলও করা হয়েছে। তবে ধীরে ধীরে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এদিকে, ঘটনার পর থেকেই ট্রাক চালক পলাতক। ইতিমধ্যেই তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। লরির চালক ঘুমিয়ে যাওয়ায় বা গাড়ির ব্রেক ফেল হওয়ায় কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
আরও পড়ুন EURO2024: ঘোষিত হল ইউরো কাপ ২০২৪ এর গ্রুপ বিন্যাস, ডেথ গ্রুপে রয়েছে কোন কোন দল?


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ