সময় কলকাতা ডেস্ক, ৭ ডিসেম্বরঃ ফের ভয়াবহ অগ্নিকাণ্ড চলন্ত ট্রেনে। হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বর-হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেসে আগুন লেগে যায়। ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে কটকে। রেল সূত্রে জানা গিয়েছে, একটি কোচের নীচে চাকার কাছে আচমকাই আগুন লেগে যায়। এই আগুনের জেরে ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। ধোঁয়ায় ভরে যায় কামরাও। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আতঙ্কে বেশ কয়েকজন যাত্রী লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়েন। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর চেষ্টা করে।
আরও পড়ুন ‘অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ডের’ শিকার মুশফিকুর, তীব্র কটাক্ষ কলকাতা পুলিশের এই আউটের আসল নিয়মটি ঠিক কী?
ঘটনাস্থলে পৌঁছন ভারতীয় রেল বিভাগের বেশ কয়েকজন কর্তাও। জানা গিয়েছে, ভুবনেশ্বর থেকে হাওড়াগামী ট্রেনটি কটকের কাছাকাছি পৌঁছতেই একটি কামরার চাকার কাছে ধোঁয়া বেরতে দেখা যায়। এরপরই আগুন লাগার বিষয়টি নজরে আসে। কামরার নীচের দিকে থেকে আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামানো হয় কটক স্টেশনে। সব যাত্রীদের বাইরে বের করে আনা হয়। যদিও কামরার ভিতরে কোনও আগুন লাগেনি, যে আগুন ও ধোঁয়া দেখা গিয়েছিল, তা পুরোটাই কামরার বাইরের দিকে নীচের অংশে। যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার ঘটনায় হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেস বেশ কিছুক্ষণ কটক স্টেশনে দাঁড়িয়ে ছিল।
তবে আগুন নেভানোর পর ফের কটক স্টেশন থেকে হাওড়ামুখী জনশতাব্দী এক্সপ্রেস ছাড়া হয়। সমস্ত যান্ত্রিক ত্রুটি মেরামত এবং সুরক্ষা নিশ্চিত করার পরই ট্রেনটি রওনা দেয়। যদিও গন্তব্যে পৌঁছতে বেশ খানিকটা বিলম্ব হওয়ায় ক্ষোভ উগরে দেন যাত্রীরা। এ প্রসঙ্গে ইস্ট কোস্ট রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অশোক মিশ্র জানিয়েছেন, লোকো পাইলট প্রথম বিষয়টি বুঝতে পারেন। তিনি লক্ষ্য করেন D-9 কামরার ব্রেক বেন্ডিং হয়ে গিয়েছে। এমনকী প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। যদিও এদিন ঠিক কি কারণে এই ব্রেক বেন্ডিং হল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের