সময় কলকাতা ডেস্ক, ৭ ডিসেম্বরঃ ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় এবার সাঁড়াশি চাপে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআই। তারই মধ্যে এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট ৮ ডিসেম্বর লোকসভায় পেশ হতে চলেছে। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ রিপোর্ট পেশ করা হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। মহুয়ার সাংসদ থাকবে কিনা সে বিষয়ে শুক্রবারই সেই সিদ্ধান্ত গৃহীত হবে।
আরও পড়ুন আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, কর্মক্ষেত্রে শ্রমের ফল পাবেন! জানুন রাশিফল
প্রসঙ্গত, মহুয়ার বিরুদ্ধে অভিযোগ নিজের লগ ইন আইডি ও পাসওয়ার্ড অন্য কারওকে দেওয়ার। দুবাই থেকে পাসওয়ার্ড দিয়ে সাংসদের ইমেল অ্যাকাউন্টে লগ ইন হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলায় এথিক্স কমিটির সামনে মহুয়া জানিয়েছিলেন, তাঁর বলে দেওয়া প্রশ্ন অন্য অফিসের এক কর্মীকে দিয়ে তিনি টাইপ করিয়েছিলেন। যতবার তিনি প্রশ্ন তৈরি করেছিলেন, ততবারই অ্যাকাউন্টে লগ ইন করে প্রশ্ন টাইপ করা হয়েছে। আর তাঁর এই বক্তব্য থেকেই শুরু হয়েছে বিতর্ক। কেন সাংসদ নিজের ইমেল আইডি, পাসওয়ার্ড অন্য কাউকে দিলেন? কেন বিদেশ থেকেও লগ ইন? এই প্রশ্ন জোরালো হওয়ার মাঝেই এবার সংসদের ওয়েবসাইটে লগ ইনের নিয়মে বদল আনার কথা জানা গেল। অন্যদিকে, সংসদে প্রশ্ন মামলায় আসতে চলেছে বড় বদল। এবার থেকে সাংসদদের হয়ে সংসদে প্রশ্ন করতে পারবেন তাঁদের আপ্তসহায়ক। সংসদে অধিবেশন চলাকালীন কোনও প্রশ্ন করতে হলে তা সাংসদকেই লিখতে হবে। সাংসদদের আপ্তসহায়করা অনলাইনে প্রশ্ন জমা দিতে পারবেন। আপ্তসহায়কদের এই অধিকার অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
জানা গিয়েছে সংসদে প্রশ্ন করতে হলে সাংসদদের নিজেদেরই করতে হবে। শীতকালীন অধিবেশনে এই নয়া নিয়ম চালু হতে পারে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই এথিক্স কমিটি মহুয়া মৈত্রর ‘কঠোর শাস্তির’ সুপারিশ করছে। মহুয়ার ব্যাপারে ৫০০ পৃষ্ঠার খসড়া রিপোর্ট তৈরি করেছে। এই রিপোর্ট তৈরির জন্য কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার সংবিধান বিশেষজ্ঞদেরও সাহায্য নিয়েছেন বলে খবর। ওই রিপোর্টে বলা হয়েছে, সংসদ থেকে অবিলম্বে মহুয়াকে বহিষ্কার করা উচিত। আর কেন্দ্রের সরকারের উচিত মহুয়ার বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাতিষ্ঠানিক তদন্ত শেষ করা। মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সাংবিধানিক সংস্থা লোকপাল। অর্থাৎ এথিক্স কমিটি যে সুপারিশ করতে চলেছে, তার প্রক্রিয়া এক প্রকার শুরুও হয়ে যায়। তবে, এথিক্স কমিটির খসড়া রিপোর্ট এটি। এথিক্স কমিটির বৈঠকেই এই খসড়া রিপোর্ট পেশ করা হয়। তার পর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ওই রিপোর্ট বৈঠকে পাশ করানো হয়।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর