Home » Kalinga Super Cup: কলিঙ্গ সুপার কাপে তিনটি ডার্বি, এক গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান- মহামেডান

Kalinga Super Cup: কলিঙ্গ সুপার কাপে তিনটি ডার্বি, এক গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান- মহামেডান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ ডিসেম্বর: কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup 2024) গ্রুপ বিন্যাস চূড়ান্ত করল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। প্রথম গ্রুপ বা এ গ্রুপে রয়েছে কলকাতার তিন প্রধান। ফলে মরসুমে আরও তিনটি ডার্বি দেখতে পাবেন দর্শকরা।

আগামী মাসেই বসতে চলেছে কলিঙ্গ সুপার কাপের আসর। এবার ওড়িশায় হবে এই প্রতিযোগিতা। মোট ১৬ টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নেবে। সেই দলগুলির মধ্যে যেরকম রয়েছে আইএসএলে খেলা ক্লাবগুলি। সেরকম জায়গা পেয়েছে আইলিগ খেলা দলগুলিও। ২৪ ডিসেম্বর পর্যন্ত আই লিগ পয়েন্ট তালিকার প্রথম তিনটি দল সরাসরি সুপার কাপে খেলার সুযোগ পাবে। এই মুহূর্তে আই লিগের শীর্ষে রয়েছে মহমেডান। সে ক্ষেত্রে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে জায়গা করে নেবে সাদা-কালো শিবির। চার ও পাঁচ নম্বর দলকে বাছাই করা হবে প্লে-অফ ম্যাচর দ্বারা। যে টিম জিতবে, উঠে আসবে সুপার কাপের মূলপর্বে।

কলকাতার তিন প্রধান ছাড়াও এ গ্রুপে রয়েছে হায়দরাবাদ এফসি। ফলে একটি নয় গ্রুপের খেলায় তিনটি কলকাতা ডার্বি দেখতে পাবেন দর্শকরা। নিঃসন্দেহে এই গ্রুপকে গ্রুপ অফ ডেথ বলা যায়। ভুবনেশ্বর ও কটক মিলিয়ে হবে গ্রুপ পর্যায়ের ম্যাচ। চারটে গ্রুপ থেকে একটি করে টিম সরাসরি যাবে সেমিফাইনালে। একনজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে রয়েছে কোন দল…

গ্রুপ এ: মোহনবাগান, ইস্টবেঙ্গল, হায়দরাবাদ এফসি এবং আই লিগ ১

গ্রুপ বি: কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর ও আই লিগ ২

গ্রুপ সি: মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি, পঞ্জাব এফসি ও আই লিগ ৩

গ্রুপ ডি: গোয়া এফসি, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি, আই লিগ ৪ 

আরও পড়ুন: শক্তিশালী চার্চিলের বিরুদ্ধে ড্র করেও শীর্ষস্থান ধরে রাখল মহামেডান

চলতি মরশুমে সুপার কাপের আসর বসতে চলেছে ওড়িশায়। যেই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup)। আগামী মাসে অর্থাৎ জানুয়ারির ৯ তারিখ থেকে শুরু হবে প্রতিযোগিতা। এবার ফেডারেশন বিদেশীদের ক্ষেত্রে নিয়মে পরিবর্তন এনেছে। এবার থেকে এই প্রতিযোগিতায় ৬ জন করে বিদেশি ফুটবলার নথিভুক্ত করতে পারবে দলগুলি। তাদের সবাইকেই প্রথম এগারোয় একসঙ্গে খেলানো যাবে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর নিয়ম অনুসারে এই নিয়ম চালু করতে চলেছে ফেডারেশন।

About Post Author