Home » আবার দুর্ঘটনা বর্ধমান নবদ্বীপ রোডে, প্রাণ গেল বাবার, আহত পুত্র

আবার দুর্ঘটনা বর্ধমান নবদ্বীপ রোডে, প্রাণ গেল বাবার, আহত পুত্র

সুজয় ভট্টাচার্য, সময় কলকাতা , ২৬ ডিসেম্বর : সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনার জেরে ক্ষোভ-বিক্ষোভে উত্তাল বর্ধমান নবদ্বীপ রোড।  মির্জাপুর ঘোষপাড়া ফের পথ বাসের সঙ্গে বাইকের, যে দুর্ঘটনায় মৃত্যু হল বাবার, গুরুতর আহত হয় ছেলে। ঘটনায় ক্ষিপ্ত জনতা পথ অবরোধ করে, ঘটনাস্থলে আসে পুলিশ। দীর্ঘ সময় ধরে চলে অবরোধ।

আরও পড়ুন OPTICALILLUSION: ৯৯ শতাংশ মানুষ পারবেনা নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বর্ধমান থেকে নবদ্বীপ যাওয়ার পথে বর্ধমান থানার মির্জাপুর ঘোষ পাড়ার কাছে বর্ধমান নবদ্বীপ রোডের উপর মঙ্গলবার নবদ্বীপগামী বাসের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হয় বাবার, সঙ্গী ছেলে প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হয় সে । কলিগ্রাম থেকে বাইকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

সার্কাসের দিন, উৎসবের দিন, রুচিশীল বিনোদনের দিন বারাসাতে

স্থানীয় বাসিন্দারা জানান, কলিগ্রাম থেকে একটি বাইকে করে বর্ধমানে যাচ্ছিলেন বাবা ও ছেলে।  বাবা বাসে  ছেলে ছিটকে পড়ে যায় বাইক থেকে রাস্তায় । তবে বাসের চাকায় পিষ্ট হন।বাসটি ধাক্কা মেরে পালিয়ে যায়।ক্ষিপ্ত জনতা অবরোধ করে দেয় ৪৫মিনিট ধরে। পরে পুলিশ আসে বর্ধমান থানার আই সি সহ দেওয়ানদিঘি থানার ওসি এসে বিক্ষোভকারীদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিলে  পরিস্থিতি স্বাভাবিক হয়।।
আরও পড়ুন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ পারবে না, নীচের দেওয়া ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

About Post Author