সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বর:চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। চিংড়ি মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে এখন ভালো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন প্রন ককটেল। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন লোভনীয় প্রন ককটেল। চেনা পদের অচেনা স্বাদ পেতে ককটেল বানান চিংড়ি মাছ দিয়ে। প্রন ককটেল বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন ১২ ঘণ্টা বনধ! সারনা ধর্মের জন্য পৃথক কোড চালুর দাবিতে ফের আন্দোলনে আদিবাসী সেঙ্গেল অভিযান
উপকরণ
ছোট চিংড়ি: ৫০০ গ্রাম
ভিনিগার: ২ চা চামচ
উস্টার সস: ২ চা চামচ
লেবুর রস: ৩ চামচ
পেঁয়াজকলি: আধ কাপ
আইসবার্গ লেটুস: ২-৩ কাপ(কুচানো)
নুন, গোলমরিচ: পরিমাণ মতো
টমেটো সস: ৮ চামচ
টোব্যাস্কো সস: ১ চামচ
মেয়োনিজ: ১০ চামচ
পার্সলি পাতা

রন্ধন পদ্ধতি
প্রথমে চিংড়ি মাছের মাথা ছাড়িয়ে সিদ্ধ করে নিন। এবার বাকি খোলাটাও ছাড়িয়ে লেটুস পাতা এবং পেঁয়াজকলির সঙ্গে মিশিয়ে নিন। একটা বাটিতে টমেটো সস, মেয়োনিজ, টোব্যেস্কো সস, ভিনিগার, উস্টার সস, এবং পরিমাণ মতো নুন এবং গোলমরিচ নিয়ে ভালো করে মিশিয়ে নিণ। এরপর চিংড়ির সঙ্গে আবারও সস এবং লেবুর রস মেশান। এবার একটি ছোট বাটিতে বা মার্টিনি গ্লাসে সাজিয়ে উপর দিয়ে পার্সলি পাতা দিয়ে দিলেই আপনার প্রন ককটেল তৈরি।


More Stories
সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন
অভিযুক্তদের দড়ি বেঁধে ঘোরানো ওসিদের জেলে যেতে হবে, মহুয়া মৈত্রের বক্তব্যের আইনি ব্যাখ্যা কী?
দেবরাজের পরে এবার কে? পার্থ ভৌমিককে গ্রেফতারের ইঙ্গিত দিলেন কৌস্তভ