সময় কলকাতা ডেস্ক, ২৭ ডিসেম্বর: নয়া দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। নয়া দিল্লির ইজরায়েলের দূতাবাসের কাছেই জোরাল বিস্ফোরণ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ নয়া দিল্লির চানক্যপুরী এলাকায় ইজরায়েলি দূতাবাসের কাছেই এই জোরাল বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশাসন সূত্রে খবর, দিল্লি পুলিশকে ফোনে এই বিস্ফোরণের খবর দেওয়া হয়। তারপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। একইসঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল বিভাগের কর্মীরা এবং জাতীয় তদন্ত সংস্থার আধিকারিকরাও।

আরও পড়ুন মাকুমে ৬ দিনের প্রকৃতি পাঠ শিবির
দমকল থেকেই পুলিশকে জানানো হয় বিষয়টি। ইজরায়েলি দূতাবাসের ঠিক পিছনেই এই বিস্ফোরণ হয়েছে। প্রশাসন সুত্রে জানা গিয়েছে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রথমে দমকল বিভাগে ফোন করে এই বিস্ফোরণের খবর দেন। এদিন সন্ধ্যা ৬টা নাগাদ ওই ব্যক্তি ফোনে জানান, ইজরায়েলি দূতাবাসের পিছনে অবস্থিত এক ফাঁকা জমিতে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে, এখনও পর্যন্ত তল্লাশি চালিয়ে ওই এলাকায় কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন পাতুরি নয়, রেস্তোরাঁর স্টাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন বাটার ভেটকি কোফতা
তবে, সেখানে যে একটা বিস্ফোরণ ঘটেছে, সেটা নিশ্চিত। এই খবর নিশ্চিত করেছে খোদ ইজরায়েলি বিদেশ মন্ত্রক। বিস্ফোরণের শব্দ পেয়েছেন স্থানীয় বাসিন্দারাও। দিল্লির ইজরায়েল দূতাবাসের কাছেই, পৃথ্বীরাজ রোডে অবস্থিত সেন্ট্রাল হিন্দি ট্রেনিং ইনস্টিটিউট। এই ঘটনায় এখনও পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। কীসের থেকে বিস্ফোরণ ঘটল, কেউ ঘটালো না অন্য কোনওভাবে ঘটল, কিছুই এখনও পর্যন্ত পরিষ্কার নয়।


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের