সানী রায়, জলপাইগুড়ি, সময় কলকাতা, ২৬ ডিসেম্বর : প্রকৃতির কোলে প্রকৃতি পাঠের আসর।উদলাবাদী নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি আয়োজিত ৬ দিনের প্রকৃতি পাঠ শিবির শুরু মাকুমে । মঙ্গলবার উদলাবাদী বিধানপল্লী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রধান অতিথি শিক্ষারত্ন সামসুল আলম, পদ্মশ্রী করিমুল হক, সমাজসেবক রাজা শর্মা জর্জ খাতি ও অন্যান্য প্রধানরা সবুজ পতাকা দেখিয়ে শিবিরকারীদের বিদায় জানান। প্রকৃতির কোলে শিক্ষার্থীদের নদী পারাপার, পর্বতারোহণ, গাছ ও সাপ শনাক্তসহ নানা ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষারত্ন ও মুরলিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ সামসুল আলম জানান, আমাদের বিদ্যালয়ের ৩৩ জন পড়ুয়া ও ৩ জন শিক্ষক শিবিরে অন্তর্ভুক্ত রয়েছে। এই ধরনের প্রকৃতি পাঠ শিবিরের মাধ্যমে একদিকে যেমন শিশুরা শৃঙ্খলা শিখবে, অন্যদিকে তাদের প্রতিভা সামনে আসবে। পদ্মশ্রী করিমুল হক বলেন, প্রতি বছর NAS এর পক্ষ থেকে প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়। এটা খুবই ভালো উদ্যোগ. NAS সচিব আশিক আলী ওরফে রাজা বলেন, কালিম্পং জেলার মাকুমে একটি প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়েছে। ১৫০ জন ক্যাম্পারকে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে।
ক্যাম্পের সমন্বয়ক নফসার ক্যাম্পের সমন্বয়ক নফসার আলী বলেন, তাঁদের ২৩তম ক্যাম্প সফল হয়ে উঠতে বাধ্য । ২৬ ডিসেম্বর থেকে ৩১ডিসেম্বর পর্যন্ত মাকুমে প্রকৃতি পাঠ শিবির অনুষ্ঠিত হবে। প্রকৃতিবদ্ধ জীব মানুষ প্রকৃতির প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে ওঠার পাঠ- প্রকৃতি পাঠ শিবির ঘিরে রয়েছে আবেগ, উদ্দীপনা আর প্রকৃতির প্রতি ভালবাসা।।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন