স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ জানুয়ারি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্টে পরাজয়ের পরে ফাস্ট বোলারদের সৌজন্যে ঘুরে দাঁড়াল ভারত। বুধবার কেপটাউনের নিউল্যান্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায়। টেস্টে এই রান ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর। এদিন ভয়ঙ্কর হয়ে ওঠেন মহম্মদ সিরাজ। কার্যত তিনি একার হাতে দক্ষিণ আফ্রিকাকে ধ্বংস করে দেন।
আরও পড়ুন ফের ইডির তলব এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
প্রোটিয়ারা প্রথম ইনিংসে মাত্র ২৩.২ ওভারে ৫৫ রানে গুটিয়ে যায়। এর আগে ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন রানের নজির ছিল ২০২১ সালের ডিসেম্বরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের ৬২ রানে অলআউট।
টেস্টে ভারতের বিপক্ষে সর্বনিম্ন স্কোর রানের নজির গুলি :
৫৫: দক্ষিণ আফ্রিকা (কেপ টাউন, ২০২৩)
৬২: নিউজিল্যান্ড (ওয়াংখেড়ে; ২০২১)
৭৯: দক্ষিণ আফ্রিকা (নাগপুর; ২০১৫)
৮১: ইংল্যান্ড (আহমেদাবাদ; ২০২১)
৮২: শ্রীলঙ্কা (চন্ডিগড়; ১৯৯০)
মোহাম্মদ সিরাজ টেস্ট ক্রিকেটে তাঁর সেরা বোলিং পরিসংখ্যান করলেন। ১৫ রানে ৬ উইকেট নিয়ে তিনি মনে করিয়ে দিলেন ২০২৩ সালে শ্রীলংকার বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনাল কে। সেদিনও তিনি ২১ রানে ৬ উইকেট নিয়ে মাত্র ৫০ রানে শেষ করে দেন শ্রীলঙ্কাকে।
জাসপ্রিত বুমরাহ ও মুকেশ কুমার দুটি করে উইকেট নিয়েছেন।।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?