সময় কলকাতা ডেস্ক, ৪ জানুয়ারি: চিকেনের একই রকম পদ থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই চিকেন রান্নায় বিদেশি স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন ইয়াখনি পোলাও। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ইয়াখনি পোলাও। বিশেষ করে চিকেন কষা বা মটনের সঙ্গে একবার এই ইয়াখনি পোলাও ডিনারে খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। ইয়াখনি পোলাও বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। ইয়াখনি পোলাও বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন হাওড়ার বাগনানে মর্মান্তিক দুর্ঘটনা, বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল সাব ইন্সপেক্টর সহ ২ জনের
উপকরণ
১ কেজি বাসমতী চাল
১ কেজি চিকেন
২টি তেজপাতা
৮টি ছোট এলাচ
৮টি লবঙ্গ
৬ টি দারচিনি
১/৪ চা চামচ জয়ীত্রি জায়ফল গুঁড়ো
৩ইঞ্চি আদা টুকরো
২টেবিল চামচ ঘি
৬টেবিল চামচ সাদা তেল
১টেবিল চামচ গোটা ধনে
১টি গোটা রসুন কোয়া
১টি বড় পেঁয়াজ ডুমো করা
১টেবিল চামচ গোটা জিরে
১৫টি গোটা গোলমরিচ
১টেবিল চামচ গোটা মৌরি
৪টি পেঁয়াজ কুচি
১৫ টি কাঁচা লঙ্কা
১টেবিল চামচ আদা রসুন বাটা
৩টেবিল চামচ ফেটানো টক দই
২চা চামচ চিনি
১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
১/২ চা চামচ জিরে গুঁড়ো
স্বাদ মত নুন

রন্ধন প্রণালী
সবার প্রথমে চিকেন পরিস্কার করে ধুয়ে নিন। এবার চিকেনের মধ্যে সব মশলা ভালো করে মাখিয়ে জল এবং ১ টেবিল চামচ নুন দিয়ে মিডিয়াম আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করার পর গ্যাস অফ্ করে চিকেন তুলে নিতে হবে। এরপর চিকেন স্টক ছাঁকনি দিয়ে ছেঁকে গোটা মসলা সব ফেলে দিয়ে স্টক টা সরিয়ে রাখতে হবে। এবার বেরেস্তার জন্য কড়াইয়ে তেল দিয়ে বেরেস্তা তৈরি করে নিন। ওই তেলেই ঘি এবং পরিমাণ মত তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ একটু ভাজা হয়ে এলে বাকি মশলাগুলো দিয়ে দিন। এরপর হাঁড়িতে চিকেন ঢেলে ১০ কাপ চিকেন স্টক দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফুটান। ফুটে এলে জল ঝরানো চাল দিয়ে হালকা করে নেড়ে দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে ২০ মিনিট রান্না করুন। ২০ মিনিট পর ঢাকা খুলে ওপর থেকে চিনি দিয়ে হালকা নেড়ে নিয়ে ঘি দিয়ে দিন। ব্যস তৈরি লোভনীয় ইয়াখনি পোলাও।


More Stories
চোখের রায়, বিদেশযাত্রার অনুমতি
এনকাউন্টারে নিহত ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার সুজিত সিনহা
জল্পেশ মন্দিরে ‘গভীর আস্থা’ মুখ্যমন্ত্রীর