স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ৫ জানুয়ারি: ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা কেনার পর প্রথমবার ক্লাবে গেলেন স্যার জিম র্যাটক্লিফ। মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে গিয়ে ক্লাবের কোচ, ফুটবলার ও অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ইনিওসের সিইও। তাঁর সঙ্গে ছিলেন স্যার ডেভ ব্রেইলসফোর্ড। ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করা হয়েছে। সূত্রের খবর, ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন ক্লাবের নতুন মালিক। সাম্প্রতিক অতীতে ক্লাবের খারাপ ফর্ম নিয়ে কথা হয় দুজনের মধ্যে। খারাপ সময় থেকে উত্তরণের পথ খোঁজার চেষ্টা করেন তাঁরা। কথা বলতে দেখা যায় ক্লাবের পুরুষ ও মহিলা দলের ফুটবলারদের সঙ্গে। দীর্ঘক্ষণ দলের অনুশীলন দেখেন স্যার জিম।

ক্লাবের নতুন মালিকের সঙ্গে বৈঠক শেষে ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ জানিয়েছেন, “আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। অনেক বিষয়ে আমার মতামতের সঙ্গে সহমত পোষণ করেছেন উনি। অনেকটা সময় আমাদের মধ্যে কথোপকথন হয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের মধ্যে বৈঠক ইতিবাচক হয়েছে।” তিনি আরও বলেন, “আমি মনে করি উভয় পক্ষের মধ্যে একটি খুব গঠনমূলক বৈঠক হয়েছে। ফুটবল নিয়ে তাদের ধারণা খুব স্পষ্ট। আমাদের দেখতে হবে আমরা সবাই মিলে কী করতে পারি। আমরা একত্রিত হয়ে ভবিষ্যতে কাজ করব।আমরা তাদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।”

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ শেয়ার কিনেছেন বিখ্যাত ব্রিটিশ ধনকুবের স্যর জিম র্যাটক্লিফ। শতাব্দী প্রাচীন এই ক্লাবের শেয়ার কিনতে তিনি বিনিয়োগ করেছেন প্রায় ১.২৫ মিলিয়ন পাউন্ড। চুক্তি অনুসারে ক্লাবের ফুটবল সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করবে র্যাটক্লিফের ইনোস গ্রুপ। এছাড়াও ভবিষ্যতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন ব্রিটিশ ধনকুবের। এবার ওল্ড ট্রাফোর্ডে গিয়ে টেন হ্যাগ-হুইল্যান্ডদের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করলেন স্যার জিম।
আরও পড়ুন: LA LIGA: জয় পেয়ে লা লিগার শীর্ষে রিয়াল, অ্যাটলেতিকোকে হারিয়ে ঘারে নিঃশ্বাস খিরোনার
সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধেও দেখতে হয়েছে হারের মুখ। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার এফএ কাপের ম্যাচ রয়েছে ইউনাইটেডের। প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ডিভিশনের ক্লাব উইগেন অ্যাথলেটিক। আগামী ১৪ জানুয়ারি প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিরুদ্ধে মাঠে নামবেন ব্রুনো ফার্নান্ডেজরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার