Home » BANGLADESH FOOTBALL FEDERATION:বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বড় অঙ্কের আর্থিক জরিমানা ফিফার

BANGLADESH FOOTBALL FEDERATION:বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বড় অঙ্কের আর্থিক জরিমানা ফিফার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ জানুয়ারি: শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বড় শাস্তির মুখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পড়শি দেশের ফুটবল নিয়ামক সংস্থাকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন বা ফিফা। জানা গিয়েছে বাংলাদেশের মুদ্রায় প্রায় ৩৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বাফুফেকে।

গত বছর অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা ছিল বাংলাদেশের। দুটি ম্যাচ হয়েছিল ঢাকায়। একটি ম্যাচের আয়োজন করে মালদ্বীপ। তিনটি ম্যাচেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে। গত ১২ অক্টোবর বিশ্বকাপের বাছাইপর্বে  প্রাথমিক রাউন্ডে মালেতে প্রথম লেগে আয়োজক মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। সেই ম্যাচে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে বাংলাদেশের ছয় ফুটবলারের বিরুদ্ধে । ফিফার ওয়েবসাইটে প্রকাশিত দলগুলির শাস্তির বিবরণে এই ঘটনাটির কথা উল্লেখ করা হয়েছে। ফিফার শৃঙ্খলা আইনের ১৪ নম্বর ধারা ভাঙায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৪৩ হাজার ৭০৬ টাকা জরিমানা করা হয়েছে সে দেশের ফুটবল সংস্থাকে।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: পৃথিবীর মাত্র ১ শতাংশ জিনিয়াস পারবে নীচের দেওয়া ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

গত ১৭ অক্টোবর বাছাই পর্বের ফিরতি খেলায় ঢাকার বসুন্ধরা কিংস স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ। ওই ম্যাচেজয়ের ফলে  বিশ্বকাপ বাছাইয়ের মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। এই ম্যাচেও নিরাপত্তাবিধি ভাঙা, গ্যালারিতে বাজি-পটকা ফাটানো-সহ ফিফা আচরণবিধির ১৭ নম্বর নম্বর ধারা ভঙ্গ হয়েছে বলে রায় দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। ফলে বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে বাফুফেকে ।

আরও পড়ুন: মোহলিতে ব্যাটে-বলে শিবম ম্যাজিক, আফগানদের বিরুদ্ধে দাপুটে জয় রোহিতদের

২১ নভেম্বর ঘরের মাঠে লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। সেই ম্যাচেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে বাংলাদেশের ফুটবল সংস্থার বিরুদ্ধে। সেই ম্যাচের জন্য বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৪ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাদের । সব মিলিয়ে তিন ম্যাচ মিলিয়ে প্রায় ৩৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বাংলাদেশ ফুটবল সংস্থাকে।

About Post Author