স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ জানুয়ারি: ইতালিকে দুরমুশ করে প্যারিস অলিম্পিক্সে খেলার আশা জিইয়ে রাখল ভারতের মহিলা হকি দল। অলিম্পিক্সের বাছাই পর্বের প্রথম ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। তবে গত ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করে দল। মঙ্গলবার সেই ফর্ম বজায় রেখে ইতালিকে ৫-১ গোলে হারিয়ে দিলেন ভারতের মেয়েরা। বৃহস্পতিবার প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের সামনে শক্তিশালী জার্মানি। এই প্রতিযোগিতার সেরা তিন দল পেয়ে যাবে অলিম্পিক্সে খেলার ছাড়পত্র।

প্রথম ম্যাচে আমেরিকার কাছে হেরে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছতে গেলে পরের দুটি ম্যাচে জিততে হত ভারতের মেয়েদের। সেই কাজটা করে দেখালেন সঙ্গীতা কুমারীরা। প্রথমে নিউজিল্যান্ড ও পরে ইতালিকে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গেলেন তারা। মঙ্গলবার পুল ‘বি’র অন্য ম্যাচে আমেরিকার কাছে নিউ জিল্যান্ড হেরে যাওয়ায় ভারতের সামনে সেমি ফাইনালের পথ সহজ হয়ে যায়। শুধু ড্র করলেই চলত ভারতকে। তবে ইতালিকে গোলের মালা পরিয়েই শেষ চারে নিজেদের জায়গা পাকা করল উইমেন ইন ব্লু ব্রিগেড।
A super ????????performance by the team when it was most needed.
India book their berth for the Semi-Final on the 18th against Germany at the #FIHOlympicQualifiers, Ranchi 2024.
Final score:
India 5 – Italy 1Goal Scorers:
1' Udita (PC)
41' Deepika (PS)
45' Tete Salima
53' Kaur… pic.twitter.com/R67WueXxtR— Hockey India (@TheHockeyIndia) January 16, 2024
মঙ্গলবার শুরু থেকেই আগ্রাসী হকি খেলতে শুরু করেন সঙ্গীতা কুমারী, সালিমা টেটেরা। ফলও মেলে। প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন উদিতা। ভারতের দাপুটে হকি শুরু থেকে চাপে রাখে ইতালিকে। গোলের সহজ সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়াতে পারেনি ভারত। ম্যাচের ১৮ মিনিটে দিনের সহজতম সুযোগ নষ্ট করেন প্রথম গোলদাতা উদিতা। ৩২ মিনিটে ফের গোলের সহজ সুযোগ নষ্ট করে ভারত। গোলের দরজা না খুললেও ইতালিকে চাপে রেখেছিলেন তারা। দ্বিতীয় গোলের জন্য ভারতকে অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে সেই গোল করেন দীপিকা। ৪৫ মিনিটে দুর্দান্ত আক্রমণ থেকে গোল করে স্কোর ৩-০ করেন সালিমা।

আরও পড়ুন: AUSTRALIAN OPEN: ৩৫ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে নাগালের ইতিহাস
ভারতের সেমিফাইনালে ওঠা কার্যত তৃতীয় কোয়ার্টারের শেষেই পাকা হয়ে যায়। যদিও আক্রমণের ঝাঁঝ ধরে রাখে ভারত। ৫৪ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন নবনীত কউর। তার ঠিক দু’মিনিটের মাথায় দলের পঞ্চম এবং নিজের দ্বিতীয় গোলটি করেন উদিতা। ম্যাচের শেষ লগ্নে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে ইতালি। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আমেরিকা এবং জাপান। প্রতিযোগিতার সেরা তিন দল পেয়ে যাবে প্যারিস অলিম্পিক্সে খেলার ছাড়পত্র।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর