Home » জোড়া সুপার ওভার, আফগানিস্তানকে হারালেন রোহিত

জোড়া সুপার ওভার, আফগানিস্তানকে হারালেন রোহিত

সময় কলকাতা ডেস্ক, ১৮ জানুয়ারি : রুদ্ধশ্বাস ম্যাচ, টানটান উত্তেজনা। কুড়ি ওভারে ম্যাচ টাই। প্রথম সুপার ওভারেও দু দলই করল ১৬ রান। অবশেষে দ্বিতীয় সুপার ওভারে হল ফয়সলা। জোড়া সুপার ওভার খেলে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে  ভারত হারাল আফগানিস্তানকে। ভারত অধিনায়ক শতরান করলেন, দুর্দান্ত নেতৃত্ব দিলেন। বলা যায় , রোহিত শর্মা একাই হারালেন আফগান বাহিনীকে। ভারত তিন ম্যাচের সিরিজে প্রতিটি ম্যাচ জিতেই সিরিজ শেষ করল। তৃতীয় ম্যাচে  ম্যান অব দ্যা ম্যাচ রোহিত শর্মা, ম্যান অফ দ্যা সিরিজ শিবম দুবে।

ফরিদ আহমেদ,গুলবাদিন, গুরবাজ বা নবী অসাধারণ খেলে ম্যাচ প্রায় জিতেই গিয়েছিলেন। টিমগেমের দারুন নমুনা রেখে বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে আফগানিস্তান প্রথম থেকেই ম্যাচে নিজেদের প্রাধান্য বজায় রাখতে শুরু করে। ৪.৩ বলে ২২ রানে ৪ উইকেট হারায় ভারত। কিন্তু তিনি ছিলেন। তিনি রোহিত শর্মা। যেদিন তিনি খেলেন সেদিন বাকি সবাই দর্শক হয়ে থাকে। প্রথম দুটি ম্যাচে শূন্য রানে আউট হলে কি হবে, জোড়া সুপার ওভার হওয়ার দরুণ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিন বার ব্যাট হাতে নামতে হল রোহিত শর্মাকে।তিনবারই সর্বোচ্চ রান এল তার ব্যাট থেকেই। প্রথম ইনিংসে  অপরাজিত ১২১। পাশাপাশি রিঙ্কু সিং যথারীতি দুর্দান্ত। ৬৯ রানে অপরাজিত থেকে গেলেন রিঙ্কু। কিন্তু সবাইকে ছাপিয়ে গেলেন  রোহিত। ৬৯ বলে  মারলেন ৮ টি ছয়। ১৬ রান তাড়া করে ভারত যে ১৬ রান করল সেখানেও জোড়া ছয় তার। জয়ের সুপার ওভারে প্রথম বলেই মারলেন ছয়। রবি বিষ্ণই দু উইকেট তুলে নেওয়ায় ম্যাচের নিস্পত্তি হল দ্বিতীয় ওভারে – আর স্পিনারকে দিয়ে সুপার ওভারে বাজিমাত করার বুদ্ধিও যে অধিনায়ক রোহিতের । বুধবার সন্ধ্যে ছিল রোহিতের। একাই তিনি হারালেন আফগান একাদশকে।

আরও পড়ুন বার্মিজ সুপারির অবৈধ পাচার চলছেই, ধৃত ৩

About Post Author