সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারিঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। নতুন বছরের শুরু থেকেই নিয়োগ দুর্নীতির তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি-সিবিআই। বৃহস্পতিবার সকালেই নিজাম প্যালেসে সিবিআই অফিসে ডেকে পাঠানো হয়েছিল বিধায়ক তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সির স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর এদিন সন্ধ্যায় সন্ধ্যায় নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান দেবরাজ। জানা গিয়েছে, তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে আগামী ৩১ জানুয়ারি বেলা ১১টায় ফের ডেকে পাঠানো হয়েছে।
আরও পড়ুন বঙ্গে শুরু শীতের ঝোড়ো ইনিংস, সপ্তাহান্তে আরও নামবে তাপমাত্রার পারদ
সাংবাদিকদের ইতিমধ্যেই দেবরাজ জানিয়েছে, ‘ দুর্নীতি নিয়ে বাড়িতে একটি প্রাথমিক স্তরের তল্লাশি হয়েছিল। তারপর বুধবার আবারও ডাকা হয়। তাঁরা কিছু নথি পেয়েছিল, সেগুলির ভিত্তিতে কিছু তথ্য যাচাই করার দরকার ছিল। সেই বিষয়ে আমি সাহায্য করব। ইডি আধিকারিকরা আরও কিছু ব্যক্তিগত নথি চেয়েছেন। আগামী ৩১ তারিখ সেগুলি জমা দেব। অন্যদিকে, এদিন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তও এদিন ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। এর আগে তাঁর বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল, তখন বেশ কিছু বায়োডাটা পাওয়া গিয়েছিল বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের। যদিও কাউন্সিলরের দাবি, বায়োডাটা পাওয়া যেতেই পারি। তিনি জনপ্রতিনিধি। সেই হিসেবে বায়োডাটা থাকতেই পারে। কিন্তু এর সঙ্গে অন্য কোনওরকম যোগ নেই বলেই দাবি কাউন্সিলরের।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই বৃহস্পতিবার বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করেছিল সিবিআই। বুধবার রাজ্যের শাসক দলের এই দুই কাউন্সিলরকে ডেকে নিজাম প্যালেসে তলব করা হয়। সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেন বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। মাত্র ২৪ ঘণ্টার নোটিসে তাঁকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। এর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাসভবনে তল্লাশি চালিয়েছিল সিবিআই। পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। একই দিনে বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। দেবরাজের রাজারহাট এবং দমদম পার্কের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এমনকী, তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে চাকরির পরীক্ষার নথি পেয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে একাধিক তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে তাঁদের হতে। কিছু নথি তাঁদের বাড়ি থেকেও পাওয়া গিয়েছিল। সেই সংক্রান্ত বিষয়ে দুই তৃণমূল কাউন্সিলরকে আরও জিজ্ঞাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা
যুদ্ধ : মুখ্যমন্ত্রীর সবুজ ফাইলের রহস্য ও ইডি-র ‘ডেটা ট্রান্সফার’!