Home » INDIA vs ENGLAND: বিশাখাপত্তনমে ঘুড়ে দাঁড়ানোই লক্ষ্য রোহিতদের, অন্যদিকে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে

INDIA vs ENGLAND: বিশাখাপত্তনমে ঘুড়ে দাঁড়ানোই লক্ষ্য রোহিতদের, অন্যদিকে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ ফেব্রুয়ারি: হায়দরাবাদ টেস্টে হারের ধাক্কা সামলিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত বাহিনী। শুক্রবার বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত। এই ম্যাচের আগে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমার।

সব কিছু ঠিক থাকলে বিশাখাপত্তনমে প্রথমবারের জন্য জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে চলেছেন মুম্বইয়ের প্রতিভাবান ব্যাটার সরফরাজ খান। দীর্ঘ কয়েকটি মরশুম ধরে ঘরোয়া ক্রিকেটে রান করলেও জাতীয় দলে ব্রাত্য রাখা হয়েছিল সরফরাজকে। তাকে জাতীয় দলে অন্তির্ভুক্তি করার জন্য সওয়াল তুলেছিলেন ইরফান পাঠানের মত প্রাক্তনরা। কোহলি, রাহুল না থাকায় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাকে দলে রেখেছেন অজিত আগরকারেরা। সব বঞ্চনার জবাব বাইশ গজে দিতে প্রস্তুত সরফরাজও। শুধু সরফরাজ নন, এই ম্যাচে রোহিতদের নির্ভীক ক্রিকেটের পরামর্শ দিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড স্পিনার মন্টি প্যানেসার।

আরও পড়ুন: PREMIER LEAGUE: আলভারেজের জোড়া গোল, বার্নলিকে হারিয়ে লিভারপুলকে তাড়া ম্যানচেস্টার সিটির

অন্যদিকে, ম্যাচে নামার কয়েক ঘন্টা আগে ধাক্কা ইংল্যান্ড শিবিরে। চোট পেয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। প্রথম টেস্টের প্রথম দিনে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনে অনুশীলনের সময় ফের একই জায়গায় চোট পান ইংল্যান্ড স্পিনার। তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করে ইংল্যান্ড টিমে মেডিক্যাল স্টাফেরা। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টা সফল হয়নি। ফলে বিশাখাপত্তনম টেস্টে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। জানা গিয়েছে এই ম্যাচে লিচের পরিবর্তে খেলানো হতে পারে শোয়েব বসিরকে। যিনি ভিসা সমস্যা কাটিয়ে ইতিমধ্যে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। বিশাখাপত্তনমে সরফরাজের মত অভিষেক হতে পারে বসিরেরও। এই ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী বেন স্টোকসরা।

About Post Author