Home » ১০৬ রানে জিতে ভারত সিরিজে সমতা ফেরাল

১০৬ রানে জিতে ভারত সিরিজে সমতা ফেরাল

সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারি : ভারত ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে  সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া।  যশপ্রীত বুমরা এদিন হার্টলেকে সরাসরি বোল্ড করে ইংল্যান্ড ইনিংসে ইতি টেনে দেন। আশ্বিন ও বুমরা তিনটি করে উইকেট পান। বুমরা এই টেস্টের প্লেয়ার অফ দ্যা ম্যাচ। তিনি এই ম্যাচে ৯ উইকেট পেলেও রবিচন্দ্রন আশ্বিনকে ৫০০ উইকেট পেতে আরও অপেক্ষা করতে হবে। তিনটি উইকেট পেয়ে তার প্রাপ্ত উইকেটের সংখ্যা ৪৯৯।

আরও পড়ুন সমুদ্রগড়ে রেলের নৃশংস উদাসীনতা : রেললাইনে কিশোরীর দেহের উপর দিয়ে চলে গেল একের পর এক ট্রেন

এদিন ইংল্যান্ডের হয়ে একমাত্র অর্ধশতরানটি করেন ক্রলি। তিনি ৭৩ রান করে কুলদীপ যাদবের বলে এল বি ডব্লিউ হন। তবে রিভিউ নেওয়ায় যেভাবে সিদ্ধান্তটি ভারতের পক্ষে যায় তা হতবাক করে দেওয়ার মত। বলটি লেগ স্ট্যাম্প লাইনে পড়ে বিশেষ টার্ন না করায় সিদ্ধান্তটি ইংল্যান্ডের বিপক্ষে যায়। ক্রলির আউট হওয়া ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট, পাশাপাশি বেন স্টোকসের রান আউট  ম্যাচে ইংল্যান্ডের জয়ের আশায় জল ঢেলে দেয়। শ্রেয়াস আইয়ারের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে যান ইংল্যান্ড অধিনায়ক। ম্যাচের শেষে ব্যাটে ভারতের হয়ে প্রথম ইনিংসে  ২০৯ রান করা যশস্বী জয়সওয়াল প্লেয়ার অফ দ্যা ম্যাচ যশপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ হন। সিরিজে সমতা ফেরানোর টেস্টে ২ ইনিংস মিলিয়ে ৯১ রানে ৯ উইকেট নেন বুমরা।

আরও পড়ুন OPTICAL ILLUSION: মাত্র ১ শতাংশ মেধাবীরা পেরেছে ছবি দুটি থেকে ৯০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

About Post Author