স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ ফেব্রুয়ারি: প্রিমিয়ার লিগের খেতাবী লড়াই জমজমাট। প্রথম চার দাবিদারের মধ্যে দুই দল মুখোমুখি হয়েছিল রবিবার। সেই ম্যাচে লিভারপুলকে নিজেদের ঘরের মাঠে ধরাশায়ী করল আর্সেনাল। মিকেল আর্তেতার দল জয় পেল ৩-১ গোলে। হারলেও এখনও লিগের শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল।

চলতি মরশুমে প্রিমিয়ার লিগ জয়ের দুই প্রবলতম দাবিদার লিভারপুল ও আর্সেনাল।ফলে তাদের ম্যাচের দিকে নজর ছিল খেতাবী লড়াইয়ের বাকি দাবিদারদেরও। এই ম্যাচে নামার আগে মাত্র একটি ম্যাচ হেরেছে লিভারপুল। এই মরশুমের শেষেই ক্লাবের দায়িত্ব ছাড়তে চলেছেন কোচ য়ুর্গেন ক্লপ। লিভারপুলের ইতিহাসে অন্যতাম সফল কোচ দীর্ঘ ন’বছর পর ক্লাবের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চলেছেন। ‘বিগ বসের’ বিদায়ী মরশুমটিকে স্মরণীয় করে রাখতে চান তার শিষ্যরা। সেই মত চলতি প্রিমিয়ার লিগে দারুণ ফুটবল উপহার দিচ্ছেন মো সালাহরা।রবিবার আর্সেনালের বিরুদ্ধেও সেই ফুটবল বজায় রাখল অল রেডরা। যদিও ম্যাচ শেষে নিরাশ হয়ে মাঠ ছাড়তে হল ভ্যান ডাইকদের। এই ম্যাচেও খেলেননি দলের তারকা মো সালাহ। তার অনুপস্থি লিভারপুলের খেলার উপরও প্রভাব ফেলল। ঘরের মাঠে খেলা শুরুর ১৪ মিনিটের মাথায় গোল করে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন বুকায়ো সাকা। গোল হজম করেও ম্যাচে নিজের আধিপত্য ধরে রাখে ক্লপ বাহিনী। প্রথমার্ধের সংযুক্তি সময়ে গ্যাব্রিয়েল মেগলহানেসের আত্মঘাতী গোলে সমতাও ফেরান তারা। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ১-১।

আরও পড়ুন: PREMIER LEAGUE: প্রিমিয়ার লিগে বড় জয় ম্যানচেস্টার ইউনাইটেডের, জোড়া গোল গার্নাচোর
দ্বিতীয়ার্ধের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই চালান দুই দলের ফুটবলাররা। যদিও বিপক্ষের ফাইনাল থার্ডে তাদের আক্রমণ থেমে যাচ্ছিল। এই পরিস্থিতিতে ৬৭ মিনিটের মাথায় ভয়ঙ্কর একটি ভুল করে বসেন লিভারপুল গোলরক্ষক আলিসন বাকের।ভ্যান ডাইকের একটি নিরীহ ব্যাকপাস রিসিভ করতে গিয়ে বিপক্ষের গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পায়ে বল তুলে দেন তিনি। সেই বল ধরে ঠান্ডা মাথায় জালে জড়ান ব্রাজিলের এই উইঙ্গার। ১-২ গোলে পিছিয়ে পড়ে আক্রমণে লোক বাড়ান লিভারপুল কোচ। খেলার ৮৮ মিনিটে ফের ধাক্কা খায় স্বাগতিকরা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে। বিপক্ষের একজন ফুটবলার কমে যাওয়ার সুযোগ হাতছাড়া করেনি গানাররা। সংযুক্তি সময়ে সেই রক্ষণের ভুলে তৃতীয় গোল হজম করতে হয় লিভারপুলকে।


More Stories
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব