Home » PREMIER LEAGUE: ফিল ফোডেনের হ্যাটট্রিক, পিছিয়ে পড়েও দুরন্ত জয় ম্যানচেস্টার সিটি

PREMIER LEAGUE: ফিল ফোডেনের হ্যাটট্রিক, পিছিয়ে পড়েও দুরন্ত জয় ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ ফেব্রুয়ারি: প্রিমিয়ার লিগের খেতাবী লড়াই আরও জমিয়ে দিল ম্যানচেস্টার সিটি (MANCHESTER CITY)। রবিবার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলকে (LIVERPOOL)  হারিয়ে দিয়েছিল দু’নম্বরে থাকা আর্সেনাল (ARSEBNAL)। তালিকার শীর্ষে থাকলেও য়ুর্গেন ক্লপের দলের  সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়েছে গানাররা। সোমবার জিতে লিভারপুল ও আর্সেনাল দুই দলের উপর চাপ বাড়াল ম্যানচেস্টার সিটি। ব্রেন্টফোর্ডকে (BRENTFORD) ৩-১ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা। সিটিজেনদের হয়ে হ্যাটট্রিক ফিল ফোডেনের (PHIL FODEN)।

আরও পড়ুন: গ্র্যামির মঞ্চে ভারতীয় সঙ্গীতের জয়জয়কার,সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন ও জাকির হুসেন জিতে নিল গ্র্যামি পুরস্কার

গত মরশুমে ত্রিমুকুট জিতেছিল ম্যানচেস্টার সিটি। তবে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে দুটি ম্যাচেই হারতে হয়েছিল। এই আধিপত্য সিটির বিরুদ্ধে গত মরশুমে আর কোনও দল দেখাতে পারেনি। তারপর থেকেই ব্রন্টফোর্ডকে ম্যানচেস্টার সিটির শক্ত গাঁট বলে মনে করো হয়। তবে এবার সেই শক্ত গাঁট উপড়ে ফেলল সিটিজেনরা। যদিও খেলা শুরুতেই গোল হজম করে তারা। ২১ মিনিটের মধ্যে ব্রেন্টফোর্ডকে এগিয়ে দিয়েছিলেন মাউপে। এরপর খেলা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় সিটিজেনরা।  প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোল শোধ করেন ফিল ফোডেন।  দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ফোডেনের গোলে ম্যাচে এগিয়ে যায় সিটি। কেভিন ডি’ব্রুইনার ক্রস থেকে গোল করেন এই ব্রিটিশ মিডফিল্ডার। খেলার ৭০ মিনিটে নিজের হ্যাটট্রিক ও দলের হয়ে ব্যবধান ৩-১ করেন ২৩ বছর বয়সী ইংলিশ তারকা।  প্রিমিয়ার লিগে এটি ফোডেনের দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটি তিনি করেছিলেন ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: বিশ্বের ১ শতাংশ মানুষ পেরেছেন ১০ সেকেন্ডের মধ্যে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

এই জয়ের ফলে ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বেশী খেলে সমসংখ্যক পয়েন্ট পেয়ে গোল পার্থক্যে তিন নম্বরে নেমে গেল আর্সেনাল।

About Post Author