সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারি : আইএসএলে শনিবার কলকাতার দুই বড় প্রধান তাদের দ্বাদশ ম্যাচে খেলতে নামার আগের দিন ওড়িশা ও গোয়া চূড়ান্ত প্রথম ছয়ে পৌঁছানোর লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল। এই মুহূর্তে আইএসএলে শীর্ষ স্থানাধিকারী দুই দল ওড়িশা এফসি ও এফসি গোয়ার খেলা ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হল। খেলার চতুর্থ মিনিটে রয় কৃষ্ণা গোল করে এগিয়ে দিয়েছিলেন ওড়িশাকে। খেলার ৩৭ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরান জয় গুপ্তা। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট পেয়ে ওড়িশা শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা গোয়া তিনটি ম্যাচ কম খেলেছে। ১২ ম্যাচ খেলে গোয়ার পয়েন্ট ২৮। ওড়িশা আইএসএলে প্রথম চারটি ম্যাচের দুটিতেই পরাস্ত হয়েছিল। পরবর্তী ১১ টি ম্যাচের তারা টানা অপরাজিত। অন্যদিকে এফসি গোয়া এখনও পর্যন্ত এবারের আইএসএলে একমাত্র দল যারা কোনও ম্যাচে হারের মুখ দেখেনি।
এদিন খেলায় ওড়িশার তুল্যমূল্য প্রাধান্য থাকলেও ওড়িশা ও গোয়া – দু দলই গোলের একাধিক সুযোগ তৈরি করেছে। তবে খেলার শুরুতেই রয় কৃষ্ণা ওড়িশার হয়ে যে গোলটি করেন তা আপাতদৃষ্টিতে অফসাইড বলেই মনে হয়েছিল। তবে উড়িষ্যা আরো বেশ কিছু গোলের সুবর্ণসুযোগ হাতছাড়া করে। খেলার দ্বিতীয়ার্ধে ইসাক রালতের শট বারপোস্টে লেগে প্রতিহত হয়। অবশ্য তারআগেই গোয়ার হয়ে বাঁ পায়ে দৃষ্টিনন্দন গোল করে জয় গুপ্তা প্রথমার্ধেই খেলায় সমতা ফেরান।
শনিবার আইএসএল এর প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও নর্থইস্ট ইউনাইটেড ।লিগ টেবিলে ৯ নম্বরে থাকা ইস্টবেঙ্গল এই খেলায় জয়ী হলে প্রথম ছয়ের তালিকায় ঢুকে পড়বে। অন্যদিকে নর্থইস্ট ড্র করলেই প্রথম ছয়ে ঢুকে পড়বে। মনে রাখা দরকার ইস্টবেঙ্গল তাদের হোম ম্যাচে যুবভারতীতে নর্থ ইস্টকে ৫-০ গোলে হারিয়েছিল। পাহাড়ে নর্থইস্ট ঘুরে দাঁড়িয়ে বদলা নেয় কিনা সেটা যেমন দেখার তেমনই দেখার নবাগত বিদেশি তারকা ভিক্টর ভাসকুয়েজকে কোচ কুয়াদ্রাত এই ম্যাচে ব্যবহার করেন কিনা! যুবভারতীতে শনিবার আইএসএলের দ্বিতীয় খেলায় মোহনবাগান মুখোমুখি হচ্ছে আইএসএল পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে থাকা হায়দ্রাবাদ এফসির। হায়দ্রাবাদ একটানা হেরে চললেও হাবাস এবার ভারতে এসে মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর থেকে জয়ের মুখ না দেখায় তাঁর উপরেও বাড়তি চাপ থাকছে বলাই বাহুল্য।।
আরও পড়ুন INDIA v ENGLAND: শ্রেয়সের চোট, কোহলিও অনিশ্চিত, তৃতীয় টেস্টেই কী অভিষেক হতে পারে সরফরাজের?


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে