Home » সরস্বতী পুজোয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

সরস্বতী পুজোয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারিঃ ভ্যালেনটাইন্স ডে-র মধ্যেই হাওয়া বদল। বুধবার সকাল থেকে আকাশ মেঘলা। তারই মধ্যে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। বুধবার সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডের দিন শহর কলকাতার আকাশ থাকবে মেঘলা। সন্ধ্যা ও রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। উত্তুরে হাওয়ার কারণে রাজ্য জুড়ে শীতের আমেজ বজায় ছিল। উত্তরের জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ ভালোই রয়েছে। এদিকে, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত শীতের আমেজ থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানানো হয়েছে। বুধবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ আরও কিছুদিন থাকবে।

আরও পড়ুন    ত্বকের জৌলুস ফেরাতে আজ থেকেই ব্যবহার করুন বেসন-গোলাপ জলের এই ফেসপ্যাক

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। সরস্বতী পুজো পর্যন্ত বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে সকাল থেকেই আকাশ মেঘলা। শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার। তিলোত্তমায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বাড়বে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৯ থেকে ৮৯ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। পশ্চিমের জেলাগুলোতেও রীতিমতো মতো ব্যাটিং করছে শীত।

পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহ থেকেই আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে। সকালের দিকে আকাশ থাকবে মেঘলা। গত কয়েকদিন ধরেই এক ধাক্কায় শহর কলকাতায় অনেকটাই নেমেছিল তাপমাত্রার পারদ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে অনেকটাই। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পূর্ব উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং পূর্ব উত্তর প্রদেশে। গুজরাট এবং অসমে অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত। এছাড়াও কর্ণাটক থেকে মধ্য ভারতের বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা আসতে পারে উত্তর-পশ্চিম ভারতে।

About Post Author