Home » UEFA CHAMPIONS LEAGUE: চ্যাম্পিয়ন্স লিগে হার বায়ার্নের, জয় এমবাপ্পেদের

UEFA CHAMPIONS LEAGUE: চ্যাম্পিয়ন্স লিগে হার বায়ার্নের, জয় এমবাপ্পেদের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: জমে উঠেছে চ‌্যাম্পিয়ন্স লিগে (CHAMPIONS LEAGUE) কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। বৃহস্পতিবার ভারতীয় সময় মধ্যরাতে শেষ ষোলোর প্রথম পর্বের খেলায় মাঠে নেমেছিল ইউরোপের প্রথম সারির ক্লাবগুলি। ইতালির ক্লাব লাজিওর (LAZIO) মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ (BAYERN MUNICH)। যে ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে হ্যারি কেনদের। অন্যদিকে ঘরের মাঠে রিয়াল সোসাইদাদের (REAL SOCIEDAD) মুখোমুখি হয়েছিল প্যারিস সাঁ জা (PARIS SAINT GERMAIN)। এই ম্যাচে জয় পেয়েছেন কিলিয়ান এমবাপ্পেরা।

বুন্দেশলিগায় লেভারকুসেনের বুরুদ্ধে ধরাশায়ী হতে হয়েছিল।তার এক সপ্তাহ পর ফের ধাক্বা খেল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম পর্বের খেলায় হারতে হল টমাস তুখেলের ছেলেদের। রেকর্ড বলছে, এই প্রতিযোগিতায় শেষ বারো বারের মধ্যে মাত্র একবার শেষ ষোলোর গণ্ডি পেরোতে ব্যর্থ হয়েছে তারা।এবার এমন পরিস্থিতি তৈরী হয়েছে যে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে শেষ পর্বের ম্যাচে জিততেই হবে জার্মান জায়ান্টদের।

খেলায় শুরু থেকে আধিপত্য নিয়ে খেললেও গোলের খাতা খুলতে পারেনি বায়ার্ন। মোট ১৭ টি শট নিলেও বিপক্ষের গোল লক্ষ্য করে একটিও শট নিতে পারেননি জামাল মুসিয়ালা, লেরয় সানে, হ্যারি কেনরা। খেলা যত এগিয়েছে তত চাপ বেড়েছে ছয় বারের ইউরোপ সেরাদের উপর। সেই চাপের মুখে দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে গুস্তাভ আইস‌্যাকসেনকে বক্সের মধ্যে ফাউল করে বসেন বায়ার্নের দায়োট উপমেকানো। তিনি নিজে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পাশাপাশি বিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে যান। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সিরো ইমমোবিলে। খেলার বাকি সময় দশজনের বায়ার্ন সেই গোল পরিশোধ করতে ব্যর্থ হয়।

আরও পড়ুন: UEFA CHAMPIONS LEAGUE: চ্যাম্পিয়ন্স লিগে জয় ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের

অন‌্য ম‌্যাচে রিয়াল সোসিয়াদকে ২-০ গোলে হারিয়েছে হারিয়েছে প্যারিস সাঁ জা। চোট সারিয়ে দলে ফিরেছিলেন এই ম্যাচে প্রত্যাবর্তন করেন কিলিয়ান এমবাপ্পে। ফিরেই গোল পেয়েছেন ফরাসী তারকা। প্রথমার্ধে বেশ নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে পাওয়া যায় তাকে। ৫৮ মিনিটে মারকুইনহোসের হেড থেকে আসা বল ভলিতে জালে জড়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে ৪৪ গোলের মালিক হলেন তিনি। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে শুরু করা টানা দশ ম্যাচে গোল করলেন কেএমসেভেন।

দ্বিতীয় গোলর জন্য যদিও খুব বেশী সময় অপেক্ষা করতে হয়নি পিএসজিকে। খেলার ৭০ মিনিটে দলের হয়ে ব্যবধান ২-০ করেন ব্র্যাডলি বার্কোলা। প্রায় একক দক্ষতায় বিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন ২১ বছরের ফুটবলারটি। এই ম্যাচে জয়ের ফলে দ্বিতীয়ার্ধে কিছুটা স্বস্তি নিয়ে মাঠে নামতে পারবে লুই এনরিকের ছেলেরা।

About Post Author