স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স লিগে (UEFA CHAMPIONS LEAGUE) দুরন্ত ফর্মে ম্যানটেস্টার সিটি (MANCHESTER CITY) ও রিয়াল মাদ্রিদ (REAL MADRID)। মঙ্গলবার রাতে শেষ ষোলো পর্বের খেলায় মাঠে নেমেছিল ইউরোপের দুই সেরা দল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ম্যাচে কোন দল জিতেছে? বিস্তারিত জেনে নিন..

মঙ্গলবার শেষ ষোলোর অ্যাওয়ে ম্যাচে এফসি কোপেনহেগেন-কে ৩-১ গোলে বিধ্বস্ত করল পেপ গুয়ার্দিওলা বাহিনী। খেলা শুরুর দশ মিনিটের মধ্যে গোল করে ইংল্যান্ডের দলকে এগিয়ে দিয়েছিলেন কেভিন ডি ব্রুইনা। তবে ৩৪ মিনিটে কোপেনহেগেনকে সমতায় ফেরান ম্যাটসন। তবে গোল শোধের উল্লাস দীর্ঘস্থায়ী হয় নি তাদেরও। প্রথমার্ধের শেষ দিকে ফের গোল করে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এবার গোলদাতা বের্নার্ডো সিলভা। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা। বল দখল থেকে বিপক্ষের গোল লক্ষ্য করে শট সব কিছুতেই এদিন স্বাগতিকদের টেক্কা দিল সিটি ব্রিগেড। আরও অনেক বেশী গোলে এদিন জিতে মাঠ ছাড়তে পারতেন তারা। তবে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি হাল্যান্ড, আলভারেজরা। দ্বিতীয়ার্ধের শেষদিকে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন ফিল ফোডেন।
Real Madrid and Man City secure first-leg leads????#UCL pic.twitter.com/WvFrSzLcZh
— UEFA Champions League (@ChampionsLeague) February 13, 2024
আরও পড়ুন: মহিলা ফুটবলারের খোঁজ মিলছে না, অপহরণের অভিযোগ
চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে নেই রিয়াল মাদ্রিদও। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে আরবি লাইপজ়িগের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে কার্লো আন্সেলোত্তির ছেলেরা। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি জুড বেলিংহাম। আক্রমণে তার অভাব বোঝা গোলেও খেলায় আগাগোড়া দাপট ছিল স্পেনের ক্লাবটির। যদিও প্রথমার্ধে গোলের খাতা খুলতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের ৩ মিনিটের মধ্যে রিয়ালের হয়ে প্রথম ও একমাত্র গোলটি করেন ব্রাহিম দিয়াজ। সেই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। চোটের কারণে রিয়াল মাদ্রিদ দল ছোটো হাসপাতাল। মাঠের বাইরে রয়েছেন ডেভিড আলাবা, থিবু কুর্তোয়া, আন্তিনিয়ো রুডিগার, এদের মিলিতাওয়ের মত তারকারা। তার পরেও জয় পাওয়াকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করেন আন্সেলোত্তি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার