সময় কলকাতা ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি: চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে গেলে এমন করেই চুলের যত্ন নিতে হবে, যাতে এইসময় আপনাকে পার্লারে গিয়ে টাকা খরচ করতে না হয়! সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন নেওয়া দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। কেননা এইসময় চুলের যত্ন না নিলে চুলের জেল্লা নষ্ট হয়ে যায়। এমনকী চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিন নিয়ম করে চুলের যত্ন নেওয়া অভ্যাস করুন। চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে দইয়ের হেয়ার প্যাক দারুণ কাজ করে। এছাড়াও খুশকি কমাতে দই ম্যাজিকের মত কাজ করে। একইসঙ্গে চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে সপ্তাহে ২-৩ দিন পরপর শ্যাম্পু করুন। চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে আপনার জন্য রইল ঘরোয়া দইয়ের প্যাকের হদিশ-
আরও পড়ুন সন্দেশখালিকাণ্ডে ধৃত তৃণমূল নেতা শিবু হাজরা ৮ দিনের পুলিশি হেফাজত
দই হল প্রাকৃতিক কন্ডিশনার। চুল ভিতর থেকে মজবুত ও শক্তিশালী করতে পারে দই। ১ কাপ দই, কুড়িটির জবা ফুল এবং ১০টি নিম পাতা একসঙ্গে নিয়ে ভাল করে মিশ্রণ তৈরি করে নিন। এবার এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে পারেন কমলালেবুর রসও। মিশ্রণটি চুলে লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। এরপর ভাল করে চুল ধুয়ে ফেলুন।
খুশকি কমাতে দই খুবই উপকারী। কেননা এতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন, প্রো বায়োটিকের মতো উপাদান। যা খুশকির সমস্যা দূর করতে ব্যাপক সাহায্য করে থাকে। এক্ষেত্রে ১ কাপ দই, ৫ চামচ মেথি গুঁড়ো, ১ চামচ লেবুর রস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। তারপর ব্রাশ দিয়ে চুলে লাগান। ৪০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন।

চুলের গোড়া নরম হয়ে যাওয়ার সমস্যা কমাতেও দই কার্যকর। চুল পড়ার সমস্যা কমাতে ১ কাপ দই, ১টি ডিম, ২ চামচ অলিভ তেল, ৩ চামচ অ্যালোভেরা জেল, ২ চামচ তুলসি পাতার রস, ২ চামচ কারি পাতা বাটা মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এক ঘণ্টা লাগিয়ে রেখে চুল ধুয়ে ফেলুন। এতে চুল অনেকটা মজবুত হবে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে