Home » আধার কার্ড বাতিল প্রসঙ্গ এবং মতুয়া সম্প্রদায় : বনগাঁ লোকসভা এলাকা সরগরম

আধার কার্ড বাতিল প্রসঙ্গ এবং মতুয়া সম্প্রদায় : বনগাঁ লোকসভা এলাকা সরগরম

সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি : আধার কার্ড বাতিল নিয়ে  বিজেপির রাজ্য শীর্ষনেতাদের বক্তব্যের মধ্যে ফারাক থাকার বিষয়টি ইতিমধ্যেই তৃণমূল নেতৃত্বের নজরে পড়েছে আবার শান্তনু ঠাকুরের বক্তব্যের ক্ষমাপ্রার্থনার  রেশ ধরেই রাজনীতিতে বাড়তি বল ও উদ্যম যেন পেতে আরম্ভ করেছে তৃণমূল। তৃণমূল সুপ্রিমো থেকে মতুয়া নেত্রী মমতা ঠাকুর সকলের গলায় কেন্দ্রের মতুয়া বঞ্চনার অভিযোগ। বিরোধী দলনেতা  যতই আধার কার্ড বাতিল না হওয়ার আশ্বাস দিন, তৃণমূল নেতাদের যেন বাড়তি অক্সিজেন যোগাচ্ছে আধার কার্ড বাতিল হওয়ার প্রসঙ্গ এবং বেশ কিছু সংশ্লিষ্ট নজির। যার ফলে মতুয়া বঞ্চনায় ক্ষোভ প্রকাশ করে  অন্যদের চেয়ে শুরুতেই এক কদম এগিয়ে ব্লকে ব্লকে আন্দোলন হওয়ার কথা জানালেন মমতা ঠাকুর।

রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে পৌছেছে আধার কার্ড বাতিলের চিঠি। যার মধ্যে রয়েছে মতুয়া ভক্তরা। আধার কার্ড বাতিল নিয়ে উত্তর ২৪ পরগণার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বৈঠক করল মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সেখানে উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের সংঙ্ঘাধিপতি মমতা ঠাকুর। সহ সংঘের সদস্যদেরা এবং মতুয়া ভক্তরা।

মমতা ঠাকুর বলেন, “যাদের আধারকার্ড বাতিল করা হচ্ছে তার মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশই মতুয়া সম্প্রদায়ের। কেন্দ্র ঘুড়িয়ে ডিজিটাল এন আর সি করে দিল। মতুয়াদের গোলামে পরিণত করতে চাইছে। আগামী দিনে অঞ্চল এবং ব্লকে ব্লকে আন্দোলন হবে। তার পরও সমস্যার সমাধান না হলে ঠাকুরবাড়িতে আমরণ অণশনে বসবো।

শান্তনু ঠাকুরের ক্ষমা চাওয়া প্রসঙ্গে মমতা ঠাকুর বলেন, যদি কোন টেকনিক্যাল সমস্যা হয়ে থাকে সেটা নিয়ে বলবেন স্বরাষ্ট্র মন্ত্রী। কেন না এটা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে।
শান্তনু ঠাকুর যখন বলছে তা হলে সে ঠিক করে দিক। যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের বলবো সকলে শান্তনু ঠাকুরের বাড়িতে আসুক।সবমিলিয়ে রাজ্যের বাংলাদেশ লাগোয়া প্রান্তিক অঞ্চল বনগাঁ মহকুমা এবং বনগাঁ লোকসভা ক্ষেত্র  আধার কার্ড ইস্যুতেই সরগরম।।

আরও পড়ুন আমির খানের ‘দঙ্গল’ সিনেমার ববিতার চরিত্রাভিনেত্রী সুহানি ভাটনগরের মৃত্যুর কারণ কী?

About Post Author