Home » বারাসাতে স্ট্রং রুমের সামনে মধ্যরাতে উত্তেজনা

বারাসাতে স্ট্রং রুমের সামনে মধ্যরাতে উত্তেজনা

Oplus_131072

সময় কলকাতা : ভোটগণনার তিনদিন দেরি। তার আগে শুক্রবার সকাল হওয়ার কয়েকঘন্টা আগে মধ্যরাতে বারাসাতে গভর্নমেন্ট কলেজ ও বারাসাত প্যারীচরণ সরকার হাইস্কুলের কাছে স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের সামনে উত্তেজনা। বৃহস্পতিবার রাত পেরোতেই উত্তেজনার আভাস মেলে। এখানে একাধিক বিধানসভা কেন্দ্রের গণনা হবে এবং আঁটোসাটো পাহারায় সুরক্ষিত রয়েছে ইভিএম যদিও স্ট্রং রুমের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলি। এখানেই জমা রয়েছে উত্তর ২৪ পরগনার একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণকারী জনাদেশ। গভর্নমেন্ট কলেজ ও স্কুলের সামনে বিজেপি এবং তৃণমূলের নেতৃস্থানীয়দের সমর্থক সহ রাত দুটো থেকে তিনটের মধ্যে জটলা করতে দেখা যায়। উভয় রাজনৈতিক দলের অভিযোগ ছিল বহিরাগত আনা হয়েছে স্ট্রং রুমের আশেপাশে। আমাডাঙ্গার তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকী তাঁর বিরাট সমর্থক বানিয়ে নিয়ে উপস্থিত ছিলেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, বিজেপি এবং আইএসএফ একত্রিত হয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটাতে পারেন এমন আশংকা তাদের রয়েছে। স্ট্রং রুম যাদের দায়িত্বে তাদেরকে বিশ্বাস নেই, বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীকে তাদের একবিন্দু বিশ্বাস নেই তাই তাঁরা বাইরে থেকে স্ট্রং রুম পাহারা দিচ্ছেন বলে দাবি করেন আমডাঙার তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকী। তাঁরা মমতা ব্যানার্জির নির্দেশ মেনে দুর্গ রক্ষা করছেন বলে জানান কাসেম সিদ্দিকী ও তাঁর সঙ্গীরা।অন্যদিকে, বারাসাত কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জির নির্বাচনী এজেন্ট দীপ্ত লস্কর জানান – স্থানীয় পুলিশ প্রশাসন রুমের কাছে এভাবে ভিড় বাড়তে দিচ্ছেন কেন সেটাই তাদের প্রশ্ন।
রাত বেড়েছে, জটলা কমে নি। শুক্রবার ভোর হওয়ার আগেও বারাসাত গভর্নমেন্ট কলেজ ও স্কুলের চারপাশে ছিল জটলা, রাজনৈতিক দলগুলির সমর্থকদের আনাগোনা।স্ট্রং রুমে নির্বাচকদের উত্তরপত্র সুরক্ষিত রাখা নিয়ে চাপা আতঙ্ক রাজনৈতিক দলগুলির মধ্যে কমছে না।।

About Post Author