Home » সাপলুডোর আইএসএলে শীর্ষে জামশেদপুর

সাপলুডোর আইএসএলে শীর্ষে জামশেদপুর

Oplus_131072

সময় কলকাতা, ১মে : এফসি গোয়াকে ২-০ গোলে হারিয়ে আইএসএলের শীর্ষে উঠে এল জামশেদপুর। গোলশূন্য প্রথমার্ধের পরে  খেলার শেষ লগ্নে দুটি গোল হয়। ১১ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে মোহনবাগানকে এক পয়েন্টের ব্যবধানে পেছনে ফেললেও মোহনবাগান এখনো পর্যন্ত মাত্র নটি ম্যাচ খেলেছে। ফলে মোহনবাগান যে চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রধান দাবিদার তা নিয়ে সন্দেহ নেই । ১১ ম্যাচে ১৯ পেয়ে তৃতীয় স্থানে থাকা গোয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেল এই ম্যাচের শেষে কারণ পরবর্তী দুটি ম্যাচে জিতলেও তাদের থেকে সুবিধাজনক অবস্থায় রয়েছে একাধিক দল । কার্যত  এই মুহূর্তে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া মুম্বাই সিটি এফসি এবং ৯ ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া ইস্টবেঙ্গলের ম্যাচটির গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে । ইস্টবেঙ্গল বা মুম্বাই সিটি যে দলই তাদের মধ্যে ৫ মে অনুষ্ঠিতব্য ম্যাচ জিতবে তারা জামশেদপুর এবং মোহনবাগানের সঙ্গে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার হয়ে উঠবে বলাই বাহুল্য।।

About Post Author