সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি : আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় ববিতা ফোগোতের শিশুবেলার চরিত্রে অভিনয় করা সুহানি ভাটনগর আর নেই। রবিবার বিষয়টি সামনে এসেছে। ১৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন তিনি। বয়স হয়েছিল মাত্র ১৯। বিনোদন জগতকে এই ঘটনা শোকবিহ্বল করে দিয়েছে, শোকস্তব্ধ চলচ্চিত্র অনুরাগী। দঙ্গল চলচ্চিত্রের অভিনেত্রীর মৃত্যুর কারণ আরও আকস্মিক যা কিনা এখনও অনেকের কাছেই ধোঁয়াশা।
আরও পড়ুন চলে গেলেন রাশিদ খান, রেখে গেলেন মুগ্ধতা
সুহানি ভাটনগরের মৃত্যু নিয়ে যত রটনাই দানা বাঁধুক, জানা গিয়েছে একটি দুর্ঘটনার থেকে শরীরে বাসা বাঁধা জটিলতার শিকার হয়ে অকালপ্রয়াত হয়েছেন তিনি। কিছুদিন আগেই একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। সেই দুর্ঘটনায় পা ভেঙে যায় তার। সেই দুর্ঘটনার চিকিৎসা চলছিল সুহানির কিন্তু দুর্ঘটনার পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে জটিলতা বেড়েই চলেছিল। দিল্লি এইমসে চিকিৎসা চলছিল তার। শরীরে ‘ফ্লুইড অ্যাকুমুলেশন’ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায়।আর সেই জটিলতা প্রাণঘাতী হয়ে ওঠে।অবশেষে আচমকা তাঁর ভক্ত, পরিচিতি সবাইকে মনখারাপের দেশে ফেলে না ফেরার দেশে পাড়ি দেন সুহানি।।
আরও পড়ুন ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরি প্রয়াত


More Stories
সোনার ছেলে শুটার ও কোচ যশপাল রানা প্রয়াত
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর