Home » গরমে ত্বকের নমনীয়তা বজায় রাখতে আজ থেকেই মেনে চলুন এই ঘরোয়া উপায়গুলি

গরমে ত্বকের নমনীয়তা বজায় রাখতে আজ থেকেই মেনে চলুন এই ঘরোয়া উপায়গুলি

সময় কলকাতা ডেস্ক, ২০ ফেব্রুয়ারি:  ত্বক রুক্ষ-শুস্ক হওয়া বর্তমানে খুবই স্বাভাবিক। কখনো শীত আবার কখনো গরম আবহাওয়া। এই সময় ত্বকের আর্দ্রতা ভাব ও উজ্জ্বলতাকে ঠিক রাখার জন্য সঠিক পদ্ধতিতে ত্বকের যত্ন নেওয়া দরকার। কাজের প্রয়োজনে কমবেশি সবারই বাইরে যেতে হয়। এর ফলে ব্ল্যাকহেডস, দাগছোপ এবং ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণ, দাগছোপ এসব থাকার ফলে ত্বকের নমনীয়তা আর থাকেনা। সারাদিন কাজের পর বাড়ি ফিরে অনেকেরই রূপচর্চা করতে মন চায় না। আবার ত্বকের নমনীয়তা বজায় রাখতে কি করবেন,অনেকেই তা বুঝতে পারেন না। এইসব সমস্যার থেকে বাঁচতে কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করুন। ত্বকের নমনীয়তা বজায় রাখতে আপনাকেই সর্বদা সতর্ক থাকতে হবে। আপনি বাড়িতে বসেই এমন কিছু কাজ করতে পারেন, যাতে আপনার ত্বকের নমনীয়তা বজায় থাকবে।

আরও পড়ুন  কেন্দ্রীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান, বুধবার থেকে ফের ‘দিল্লি চলো’-র ডাক কৃষকদের

চিনি কম খান

ত্বকের নমনীয়তা ধরে রাখতে আপনাকে অবশ্যই চিনি কম খেতে হবে। চিনি ত্বক ও শরীরের পক্ষে খুবই খারাপ। তাই আপনাকে অবশ্যই চিনির থেকে দূরে থাকতে হবে। এক্ষেত্রে চিনির বদলে খেতে পারেন সুগার ফ্রি। এটি খেলেই অনেকটা সমস্যাই এড়ানো যাবে। তাই সতর্কতার সাথে চিনি খান,তবেই ফিরবে ত্বকের জেল্লা।

প্রাণায়াম

প্রাণায়াম শরীরের ওপর দারুণ প্রভাব ফেলে। এক্ষেত্রে রোজ যোগ নিয়মিত করলে শরীরের সাথে আপনার ত্বকও ভালো থাকবে।

ঘুম

সারাদিনে পর্যাপ্ত সময় ঘুমাতে পারলে ত্বকের সমস্যা অনেকটাই দূর হয়। তাই প্রতিটি মানুষকে দিনে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমাতে হবে। ঘুমাতে পারলেই আপনার শরীর হবে ফিট এবং ত্বকেও জেল্লা ফিরবে।

সঠিক মাত্রায় জলপান

শরীর যদি হাইড্রেট না থাকে তাহলে ত্বক রুক্ষ-শুস্ক হতে পারে। তাই এই ক্ষেত্রে শরীরকে সবসময় হাইড্রেট রাখার জন্য আমাদেরকে দিনে ঘন ঘন জল খেতে হবে। শুধু জল নয় যেসব ফলে জলের পরিমাণ বেশি আছে যেমন শসা, আম, তরমুজ প্রভৃতি খেতে হবে। তাছাড়া ফলের রসও খেতে পারেন।

এক্সারসাইজ করুন

নিয়মিত আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে ত্বকে ভালো পরিমাণে রক্ত সঞ্চালন হয়। ফলে ত্বক ভালো থাকে। তাই প্রতিদিন আপনাকে অন্তত পক্ষে ৩০ মিনিট এক্সারসাইজ করতেই হবে। তবেই থাকবে ত্বকে জেল্লা।

About Post Author