Home » শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে আজ থেকেই খাদ্যতালিকায় রাখুন এই খাবার

শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে আজ থেকেই খাদ্যতালিকায় রাখুন এই খাবার

সময় কলকাতা ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি: শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিলে নানা রোগের আশঙ্কা বেড়ে যায়। এই সমস্যাটি মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। কারণ তাদের প্রতি মাসে পিরিয়ডের মতো বিষয়গুলির মুখোমুখি হতে হয়। শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি থাকলে মাথা ঘোরা, মুখে ঘা হওয়া, দুর্বলতা, ক্লান্তি অ্যানিমিয়া, হাত ও পা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, ত্বকের রঙ পরিবর্তন হওয়া, পিরিয়ডসে অধিক ব্লিডিং হওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি থাকলে বেদানার জুস দারুণ কাজ করে। এক্ষেত্রে বেদানা ছাড়াও এমন কিছু খাবার খেতে পারেন,যা হিমোগ্লোবিনের ঘাটতি থেকে মুক্তি দিতে পারে।

আরও পড়ুন  India vs England: যশস্বী ছাড়া ব্যর্থ ভারতীয় ব্যাটিং অর্ডার, দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড

তিল

তিল শরীরের জন্য খুবই উপকারী। এতে রয়েছে আয়রন, ফ্ল্যাভোনয়েড, কপার এবং অন্যান্য পুষ্টি উপাদান। যার আমাদের শরীর থেকে রক্তের অভাব দূর করতে সাহায্য করে।

কিসমিস

কিসমিসকে শুকনো আঙ্গুর বলা হয়। এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এছাড়াও কিসমিসে প্রায় ৩.৩ গ্রাম ফাইবার পাওয়া যায়, যার কারণে অন্ত্রের সমস্যাও দূর হয়।

বিট

হিমোগ্লোবিনের স্তর বৃদ্ধির জন্য বিটের রস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অনেক চিকিৎসক। আয়রন, ফলিক অ্যাসিড ফাইবার ও পটাশিয়ামের পাওয়া যায়। আবার আপনি সমপরিমাণে বিট ও আপেলের রস মিশিয়ে পান করতে পারেন।

About Post Author