সময় কলকাতা ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি: ফের বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর। সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ হারালেন এক মৎস্যজীবী। জানা গিয়েছে সোমবার সকালে চার সঙ্গীকে নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা হরিপদ মন্ডল। এরপর জঙ্গলের ভেতরে যেতেই রয়্যাল বেঙ্গল টাইগার তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। বাঘের হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় হরিপদর। তবে তাঁর সঙ্গে থাকা বাকি সঙ্গীরা পালিয়ে প্রাণে বাঁচতে সক্ষম হন। মর্মান্তিক রি ঘটনায় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। কান্নায় ভেঙে পড়েছেন প্রিয়জনেরা। অন্যদিকে এই ঘটনার খবর চাউর হতেই মৎস্যজীবীদের গভীর জঙ্গলে যেতে নিষেধ করেছে বনদপ্তর।
আরও পড়ুন LIVERPOOL: ভ্যান ডাইকের করা শেষ মুহূর্তের গোলে, দশম বারের জন্য কারাবাও কাপ জয় লিভারপুলের
সূত্র মারফত জানা গিয়েছে, সুন্দরবনের বাসন্তী উপকূলীয় থানা এলাকার ঝড়খালির বাসিন্দা হরিপদ মণ্ডল। সোমবার সকালে চার সঙ্গীকে নিয়ে
সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন হরিদ্বার যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৭ শিশু-সহ অন্তত ১৫ তীর্থযাত্রী
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জঙ্গলে ঢুকে খাঁড়ির জলে নামতেই বাঘ (Royal Bengal Tiger) তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের থাবা থেকে তাঁকে বাঁচানোর কোনও সুযোগই পাওয়া যায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় হরিপদর।


More Stories
ভারতের জিততে চাই ২২৬ রান
জন্মদিনে সোনার মেয়ে লাভলিনার সাফল্য
সেলিংয়ে ঐতিহাসিক রুপো