সময় কলকাতা ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি : চিঠঠি আয়ি হ্যায় – ‘ নাম ‘ সিনেমার বিদেশ থেকে দেশে আসা চিঠির গান দেশ-বিদেশের মানুষকে উদাস, শোকার্ত করেছে যুগ যুগ ধরে। বিদেশ থেকে দেশে নয় ,এবার চিঠির গানের গায়কের তারার দেশে যাওয়ার চিঠি এসে গেল। চিঠঠি আয়ি হ্যায় সহ অসংখ্য জনপ্রিয় গজল ও গীতের মাদকতাময় কণ্ঠ যাঁর তিনি চলে গেলেন। চলে গেলেন পঙ্কজ উধাস ।
কয়েকদিন ধরেই খুব অসুস্থ ছিলেন। অবশেষে সোমবার প্রয়াত হলেন পঙ্কজ উধাস । তাঁর ‘চিঠঠি’ গান শুনে মানুষ এতদিন কেঁদেছে,এবারও কাঁদছেন মানুষ। পঙ্কজ উধাসের প্রয়াণে উদাস গজলপ্রেমী ও সংগীত প্রেমীরা। বয়স হয়েছিল ৭২। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি
আরও পড়ুন আশিয়ানে কী বাত : গজলের সম্রাজ্ঞী নূর জাহানের গানের জাদু আজও অম্লান
সিনেমার গান নয়, গজলের জন্যই খ্যাত পঙ্কজ উধাস। ভারতের গজলের কথা বললেই গজল সম্রাট হিসেবে জগজিৎ সিংয়ের পরে যে নামটি মনে আসে তাঁর নাম পঙ্কজ উধাস। তিনি রাগপ্রধান গজল গাওয়ার চেয়ে সাধারণ মানুষের কাছে যা আকর্ষণীয়, সেই সুরে গজল গেয়ে গজলকে করে তুলেছিলেন জনপ্রিয়। তাঁর জনপ্রিয় গান গজলের মধ্যে অন্যতম,দিবারো সে মিল কর রোনা, নিকলো না বেনাকাব, থোড়ি থোড়ি পিয়া করো প্রভৃতি। পাশাপাশি, গীতের ক্ষেত্রেই তাঁর ছিল স্বকীয়তা। একদা ঘুঙ্গরু টুট গ্যায়ের মত গীতগুলি লোকের মুখে মুখে ঘুরত। আমির খুসরুর রুবাইয়ে তিনি গেয়েছেন স্বতন্ত্র গায়কীতে। বাহারে আগর দমন ছুড়ায়ে বা সবর দে – গানগুলি সার্বিকভাবে গজলের উচ্চমাত্রা ছুঁয়েছে।
আরও পড়ুন nগজল সম্রাজ্ঞী নাইয়ারা নুরের প্রয়াণ
গজলে আজ ভাটার টান। হরিহরণ, পিনাজ মাসানি,তালাত আজিজের মত কিছু গজল গায়ক বেঁচে আছেন ঠিকই তবুও বটগাছগুলি একে একে পড়ে যাচ্ছে। পাকিস্তানের মেহেদী হাসানের মত ওয়াঘার এপারেও জগজিৎ সিং চলে গিয়েছেন। এবার না ফেরার দেশে চলে গেলেন পঙ্কজ উধাস।
গজল গানের স্বর্ণযুগ আজ অতীত। অতীতের সেরা শিল্পীরাও একে একে চলে যাচ্ছেন। তবুও যতদিন ভারতে গজল বাঁচবে, সংগীতপ্রেমীদের হৃদয়ে থেকে যাবেন পঙ্কজ উধাস।।
আরও পড়ুন KUMAR SHAHANI: প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কুমার সাহনি


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগীরকে ফাঁসিতে ঝোলালো ইরান