সময় কলকাতা ডেস্ক, ২ মার্চ: মটনের একই রকম পদ থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই মটন রান্নায় নতুনত্ব স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন মটন কালা ভুনা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মটন কালা ভুনা। বিশেষ করে রুটি, পরোটা, ভাত বা ফ্রায়েড রাইসের সঙ্গে একবার এই মটন কালা ভুনা খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। মটন কালা ভুনা বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। মটন কালা ভুনা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন সাংসদ পদে ইস্তফা! লোকসভা ভোটের আগেই বিজেপি ছাড়ছেন গৌতম গম্ভীর

উপকরণ
খাসির মাংস: ১ কেজি
পেঁয়াজ কুচি: ১কাপ
আদা-রসুন বাটা: ৪ টেবিল চামচ
শুকনো লঙ্কা: ৩টি
সর্ষের তেল: আধ কাপ
গোটা রসুন: ১টি
গোটা গরম মশলা
ধনে গুঁড়ো: ২ চা চামচ
হলুদ গুঁড়ো: ২ চা চামচ
দই: আধ কাপ

রন্ধন প্রণালী
প্রথমেই মাংসে আদা-রসুন বাটা, ধনে, হলুদ, দই এবং সামান্য সর্ষের তেল দিয়ে মেখে ফ্রিজে রেখে দিন। রান্না করার আধ ঘণ্টা আগে ম্যারিনেট করা মাংস ফ্রিজ থেকে বার করে রাখুন। এবার কড়াইতে তেল গরম হতে করে তাতে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোঁড়ন দিন। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ ভাজা হলে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। পাঁচ মিনিট অন্তর নাড়ানাড়া করুন। কিছুক্ষণ পর দিয়ে দিন গোটা একটি রসুন। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হালকা আঁচে সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মটন কালা ভুনা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি