সময় কলকাতা ডেস্ক, ২ মার্চ: আজ ২ মার্চ। দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মিথুন রাশির জাতকদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হবে। মকর রাশির জাতক/জাতিকাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। দৈনিক রাশিফল অনুযায়ী বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে দিনটি জেনে নিন।
মেষ/ Aries রাশিফল ( মার্চ ২১ – এপ্রিল ২০ )
প্রেমিকাকে কোনো কাজের নির্দেশ দেবেন না, তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে। যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যাস্ত ছিলো আজ তারা নিজের জন্য সময় পেতে পারেন।আপনি সাফল্যে পৌঁছনোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না। আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উচুঁ জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান।
বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১ – মে ২১ )
আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত। পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে। স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকুন। কাউকেই বেশি প্রতিশ্রুতি দেবেন না।
মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১ )
যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরো উন্নত করতে চান ,তাহলে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হবে। সমাজসেবায় যুক্ত হন। আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো। প্রেমে সাফল্য আসবে।
কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে। আজ আপনি অফিসে খুব ব্যস্ত থাকলেও শরীর ভালো থাকবে। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনি আপনার শখ পূরণ করবেন।
সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ – আগস্ট ২৩ )
আপনার যে কোনও দীর্ঘস্থায়ী রোগ আজ আপনাকে ভোগাতে পারে। পুরানো কোনো জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ সমৃদ্ধি আনবে। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। প্রেমিকার সঙ্গে আজ কোনো ঝামেলার কথা বলবেন না।
কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩ )
আজ আপনি নিজের জন্য সময় বার করবেন কিন্তু হটাৎই অফিসের কাজ চলে আসবে। জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে। অনেক সত্য আজ পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। ব্যবসায়ীরা কাজের জন্য বাড়ি থেকে বেরোলে তাদের সতর্ক থাকা উচিত।
তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
আজকের দিনটি আপনার ভালবাসার জীবনের একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে। আজ প্রিয়জনের সঙ্গে সিনেমা দেখতে যেতে পারেন। আপনি আপনার সঙ্গীনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর২৪ – নভেম্বর ২২ )
এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। আজ প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয়। বন্ধুদের জন্য সময় নেই। তাই তাদের থেকে কথা শুনবেন। প্রেমিকাকে সময় দিন। নাহলে সমস্যা হতে পারে।
ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
আজকেও আপনার মনের পরিস্থিতি মোটামুটি থাকতে পারে। আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার স্ত্রীর থেকে অন্য কাউকে বেশী সুযোগ দেবেন না। খরচ বাড়লেও আপনার আয়ের দিক ঠিক থাকবে।
মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩ – জানুয়ারি ২০ )
আজ আপনার মানসিক শান্তি থাকবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বেবন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশির ভাগটাই দখল করবে। পরিবারের কোনও সদস্য আজ আপনার বিরুদ্ধে কথা বলতে পারে।
কুম্ভ/ Aquarious রাশিফল ( জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯ )
আজ আপনি সমাজসেবায় নজর দেবেন। যারা আপনার কাছে সাহায্যের জন্য আসে তাদেরকে সাহায্য করবেন। প্রেমিক প্রেমিকারা পরিবারের প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি