সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ : লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবুও ভোটের দামামা যে বেজে গিয়েছে তা স্পষ্ট হয়ে উঠল শনিবার বিজেপি লোকসভা নির্বাচনের এক প্রস্থ প্রার্থী তালিকা ঘোষণা করার মধ্যে দিয়ে। কেন্দ্রে শাসকদল বিজেপি যে নির্বাচনের জন্য অনেকটাই প্রস্তুত তার প্রমাণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বিজেপি ১৯৫ টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করায়। এখনও তিনশোর বেশি আসনে প্রার্থী তালিকা প্রকাশ বাকি রয়েছে। তবে বিজেপির প্রকাশ করা প্রথম তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। নরেন্দ্র মোদী এবারও বারাণসী কেন্দ্র থেকেই ভোটে লড়ছেন। বারাণসী কেন্দ্রে আগের দুবার তিনি ভোটে জিতেছেন। তাই বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত প্রত্যাশিত ছিল। এছাড়াও ২৮ জন মহিলা প্রার্থী এবং ৩৮ জন কেন্দ্রীয় মন্ত্রীর নাম প্রার্থী হিসেবে বিজেপির প্রকাশ করা প্রথম তালিকায় রয়েছে। এই তালিকায় বঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। এই তালিকায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, নিশীথ প্রামানিক, শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায় সহ বেশ কিছু উল্লেখযোগ্য ও প্রত্যাশিত নাম রয়েছে।
আরও পড়ুন ভোটযুদ্ধ ২০২৪ :বনগাঁ লোকসভা কেন্দ্র: বিজেপির স্লোগান ২লক্ষ ২২হাজার
বঙ্গের ২০ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তালিকা:
কেন্দ্র – প্রার্থী
কোচবিহার- নিশীথ প্রামাণিক
আলিপুরদুয়ার – মনোজ টিগ্গা
বালুরঘাট- সুকান্ত মজুমদার
মালদা উত্তর – খগেন মুর্মু
মালদা দক্ষিণ -শ্রীরূপা মিত্র চৌধুরী
বহরমপুর- নির্মল কুমার সাহা
মুর্শিদাবাদ- গৌরী শঙ্কর ঘোষ
রানাঘাট – জগন্নাথ সরকার
বনগাঁ- শান্তনু ঠাকুর
জয়নগর -অশোক কান্ডারী
যাদবপুর -অনির্বাণ গাঙ্গুলি
হাওড়া – রথীন চক্রবর্তী
হুগলি – লকেট চট্টোপাধ্যায়
কাঁথি -সৌমেন্দু অধিকারী
ঘাটাল -হিরন্ময় চট্টোপাধ্যায়
পুরুলিয়া -জ্যোতির্ময় সিং মাহাতো
বাঁকুড়া- সুভাষ সরকার
বিষ্ণুপুর -সৌমিত্র খাঁ
আসানসোল -পবন সিং
বোলপুর- প্রিয়া সাহা
আরও পড়ুন লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে মোদি, বাংলায় ৭২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?