সময় কলকাতা, ২২ জুন : তৃণমূল থেকে অপসারিত মমতা, সাসপেন্ড অভিষেক! তৃণমূল বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ অংশের দাবি তেমনটাই।
তাহলে কি তৃণমূল থেকে মমতা – অভিষেককে সরানোর আনুষ্ঠানিক পর্ব কার্যত সিলমোহর পেতে চলেছে? নিউটাউনের একটি হোটেলে ঋতব্রত ব্লক যারা এতদিন বিদ্রোহী তৃণমূল বলে চিহ্নিত ছিল সেখানে বৈঠক সারলেন। ঋতব্রত তৃণমূল দাবি করেছে, তারাই তৃণমূল এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করা হল । তৃণমূলের ওই শিবির এ বার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের পক্ষে আসল তৃণমূলের নতুন কর্মসমিতি তৈরি করা হয়েছে। নতুন চেয়ারম্যান করা হয়েছে হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়কে। ১১ জনের একটি কমিটি তৈরি করা হয়েছে। উল্লেখযোগ্য ভাবে এই দলের জাতীয় কর্মসমিতির কমিটিতে ১১ জনের মধ্যে আছেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস ।।


More Stories
অমিত শাহ এলেন, পাহাড় সমস্যা নিয়ে কী আলোচনা হল,সমাধান কবে?
চোরের মায়ের বড় গলা – শর্বরীকে কটাক্ষ সৃজনের
কাজল শেখের পদত্যাগ