সময় কলকাতা ডেস্ক,১২ মার্চ : মুম্বাই চিরকাল নামী তারকা ব্যাটার উপহার দিয়েছে ভারতীয় ক্রিকেটে।বিগত পঞ্চাশ বছরে সুনীল গাভাস্কার, দিলীপ বেঙসরকার, সন্দীপ পাতিল, বিনোদ কাম্বলি এবং ওয়াসিম জাফর অবশ্যই সচিন তেন্ডুলকার। হালে রোহিত শর্মা,রাহানে,সূর্য কুমার, শ্রেয়স আয়ারের পরে যশস্বী, সরফরাজরা মুম্বাই দলের হয়ে খেলছেন । মুম্বাই ব্যাটিং অর্ডার বরাবরই তারকা খচিত। জায়গা পাওয়াই মুশকিল।তবে সম্প্রতি একটি আশ্চর্য ঘটনা ঘটেছে। মুম্বাই সিনেমার খানদের মতই একাধিক খানকে দেখা যাচ্ছে মুম্বাই ক্রিকেটে যারা ভারত এবং বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। এবার একই পরিবার থেকে উঠে এলেন জোড়া খান। নবতম নাম ।মুশির খান ।নবীন তারকা হিসেবে রঞ্জি ফাইনালে উত্থান হল মুশির খানের।
এই তো এ বছরের ২৭ ফেব্রুয়ারি ১৯ পূর্ণ করেছেন তিনি। আর মুম্বাই দলে সূর্য, যশস্বী, সরফরাজরা না থাকায় সুযোগ পেয়ে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন মুশির খান। মুম্বাইয়ের হয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ফাইনাল সেঞ্চুরি করার রেকর্ড করলেন ভেঙ্গে দিলেন শচীন তেন্ডুলকারের রেকর্ড।
কে এই মুশির খান? ২০২২ সালে রঞ্জিতে প্রথম খেলতে দেখা গিয়েছিল মুশির খানকে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে যে মুশির খান তার দাদাকেও না ছাপিয়ে যান। কে তাঁর দাদা? ভারতীয় দলে ইতিমধ্যেই সুযোগ পাওয়া সরফরাজ খানের কনিষ্ঠ ভাই তিনি। খুব অল্প সময়ের মধ্যেই চোখে পড়ছেন মুশির।বরোদার বিরুদ্ধে অপরাজিত ২০৩ রান করে ইতিমধ্যেই একটি রেকর্ড করেছেন মুশির। রঞ্জি ফাইনালে সুযোগ পেয়ে তারকা খচিত মুম্বাইয়ের ব্যাটিং অর্ডারে আজিঙ্ক রাহানে, শ্রেয়াস আইয়ার, পৃথ্বী শকে ছাপিয়ে নজর কাড়লেন মুশির। রঞ্জি ফাইনালে প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে ২৫৭ টি বল খেলে শতরান করে ফেলেন মুশির। বরোদা বা ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে তাঁর ব্যাটিং প্রশংসা করিয়েছে ইতিমধ্যেই। প্রাক্তন ক্রিকেটাররা তাকে বলছেন লম্বা রেসের ঘোড়া। দুটি বিষয় স্বাভাবিকভাবেই চোখে পড়ছে। শতরান পেলে শতরানেই থেমে থাকার বান্দা তিনি নন। এই গুন ভারতীয় তথা মুম্বাই দলের আরেক তরুণ যশস্বীর মধ্যে প্রবল ভাবে বিদ্যমান যার সুবাদে যশস্বী ইতিমধ্যেই খুব অল্প সময়ে বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিতে চলেছেন। মুশিরের মধ্যেও একই গুণ রয়েছে। পাশাপাশি বলটাও তিনি করতে পারেন এটা বাড়তি অ্যাডভান্টেজ দিতে পারে তার দলকে। সূর্য কুমার যাদব আহত না হলে এবং সরফরাজ ভারতীয় দলে ডাক না পেলে মুশির মুম্বাই দলে সুযোগ পেতেন কিনা সন্দেহ। সুযোগ পেয়েই বাজিমাত করেছেন মুশির।।আগামী দিনে তাঁকে ঘিরে স্বপ্ন দেখা শুরু।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার