সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চঃ সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবার শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ ১২ জনকে তলব করল সিবিআই। জানা গিয়েছে, শাহজাহানের ছোটভাই শেখ আলমগীরের বাড়িতেই নয়, এর পাশাপাশি আসানুর শেখের বাড়িতেও হাজিরার নোটিস ধরিয়েছে সিবিআই। নোটিস দেওয়া হয়েছে আখতার মীর, হাবিবুর আকুঞ্জির বাড়িতেও। নোটিস ধরানো হয়েছে শাহজাহানের ছায়াসঙ্গী বলে পরিচিত আবু হোসেন মোল্লার বাড়িতেও। তাঁদের প্রত্যেককেই বৃহস্পতিবার কলকাতার সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন ফের হাওয়া বদলের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
সূত্রের খবর, এদিন আলমগীরের বাড়িতে নোটিস দিতে গেলেও, আলমগীরের দেখা পাননি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা। এদিকে, ইডির উপর হামলার ঘটনায় গত সোমবার সন্ধ্যায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আছে শেখ শাহজাহানলনের অত্যন্ত ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা সহ আরও দুইজন। কিছুদিন আগেই শেখ শাহজাহানকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। এরপর হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে গেলে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। ইতিমধ্যে শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় একের পর এক তথ্য উঠে এসেছে।
উল্লেখ্য, ৫ জানুয়ারি কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৮ প্রতিনিধি দল সরবেড়িয়া আকুঞ্জিপাড়ায় রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে যান। কিন্তু সেখানে তাঁরা হামলার শিকার হন। এই ঘটনার পরই ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয় সরবেড়িয়া আআগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা-সহ বেশ কয়েকজনকে। তাঁদেরকেই সোমবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। এদিন দীর্ঘক্ষণ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর জিয়াউদ্দিন সহ তিনজনকে গ্রেফতার করা হয়। যদিও এদিন নিজাম প্যালেসে ঢোকার মুখে জিয়াউদ্দিন জানিয়েছিলেন, সিবিআইকে সবরকমভাবে সহযোগিতা করবেন তিনি। সূত্রের খবর, সন্দেশখালিতে শাহজাহানের ডান হাত হিসেবে পরিচিত জিয়াউদ্দিন। গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে পৌঁছনোর পর পুরো ঘটনা পরিচালনা করেছিলেন জিয়াউদ্দিন। ওইদিন জিয়াউদ্দিনকে একাধিকবার ফোন করেন শাহজাহান।
#Latestbengalinews
#treningnews
#ED
#CBI


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা